শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুজোর মুখে সুখবর, রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা এই রাজ্যে, বাড়ানো হল ডিআর-ও

পল্লবী ঘোষ | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৫৬Pallabi Ghosh

নিতাই দে, আগরতলা: পুজোর মুখে সুখবর। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটা বড় স্বস্তি দিয়ে আজ মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) এ ৩% বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শেষদিনে আজ সভায় মুখ্যমন্ত্রী বলেন, 'এবারের দুর্গাপুজোয় ৩% ডিএ এবং ডিআর সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি উপহার, যা ১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর করা হবে।' 

 

মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা আরও বলেন, এই লক্ষ্য পূরণে রাজ্য সরকার মোট ১২৫ কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করবে। আর এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে হাজার হাজার সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের সরকার কর্মচারী-বান্ধব। আমাদের লক্ষ্য শুধু কর্মচারীই নয়, সবাইকে সহায়তা করা। এর আগে, আমি দায়িত্ব গ্রহণের পরে ২৯% বৃদ্ধি করা হয়েছিল এবং আজ আমরা অতিরিক্ত ৩% ঘোষণা করেছি। আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, আমরা এই বৃদ্ধি ঘোষণা করেছি। এমনকী ১% বৃদ্ধি করতে প্রায় ১০০ কোটি টাকা প্রয়োজন। এই পদক্ষেপ প্রতিটি কর্মচারীর জন্য সহায়ক হবে এবং এটি দুর্গা পুজোর উপহার হিসেবে বিবেচিত হবে।' 

 

মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিধানসভার সদস্য এবং কর্মচারীদের শুভেচ্ছা জানান। বিধানসভায় যে আলোচনা হয়েছে তা রাজ্যের উন্নয়নে পথ দেখাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আসন্ন শারদোৎসব ও দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেন। 

 

আরও পড়ুন: রোদ ঝলমলে আকাশ, কিছুক্ষণেই ভোলভদল! আজ ভারী বৃষ্টির তাণ্ডব ৫ জেলায়, আগেভাগেই চরম সতর্কতা জারি

 

প্রসঙ্গত, চলতি বছরে বাংলা নতুন বছরের আগাম উপহার পেয়েছেন ত্রিপুরা সরকারের কর্মচারী ও পেনশনারগণ। রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করা হয়েছে। শনিবার রাজ্য বিধানসভা বাজেট অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা এই ঘোষণা করেন। 

 

অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করার পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারগণ আগামী এপ্রিল মাস থেকে আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ও ডিআর পাবেন। তিনি জানান, ৩ শতাংশ ডিএ এবং ডিআর প্রদান করতে বছরে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে। রাজ্য সরকারের কর্মচারীগণ এই ৩ শতাংশ মিলিয়ে মোট ৩৩ শতাংশ মহার্ঘভাতা পাবেন। এই ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী মহলে খুশির হাওয়া দেখা গিয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া