রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের লোকাল ট্রেন ধরতে গিয়ে গত কয়েক দিন ধরে এক অনন্য দৃশ্য দেখছেন যাত্রীরা। এক বৃদ্ধ, বয়স আনুমানিক আশির কোঠায়, ধীর পায়ে হেঁটে হেঁটে ট্রেনে উঠছেন, হাতে একটি থলে, যার ভিতরে স্ত্রীর হাতে বানানো মিষ্টি ও পোলি। বয়সের ভারে নুয়ে পড়লেও থেমে নেই তাঁর জেদ, থেমে নেই জীবনের সঙ্গে লড়াই। সম্প্রতি এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটমাধ্যমে ঝড় তুলেছে বৃদ্ধের অদম্য মানসিকতা।
একটি ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী জানা গিয়েছে, বৃদ্ধার বয়সও সত্তরের গণ্ডি পেরিয়েছে। ঘরেই মিষ্টি বানান তিনি। আর সেই মিষ্টি বৃদ্ধ স্বামী বিভিন্ন ট্রেনে চেপে যাত্রীদের কাছে বিক্রি করেন। এইভাবেই দিন চলে বৃদ্ধ দম্পতির। কাহিনি এখানেই শেষ নয়। তাজ্জব করে দেওয়া তথ্য হল তাঁদের মেয়ে থাকেন লন্ডনে। এদিকে বাবা-মা একা, নিঃসঙ্গ জীবনযুদ্ধে দিন গুনছেন মাটি আঁকড়ে।
ঘটনা প্রকাশ পাওয়ার পর এক যাত্রী লিখেছেন, “মিষ্টিগুলো খেয়ে বুঝেছি, এতে স্বাদ যতটা না আছে, তার থেকেও অনেক বেশি তাঁদের ভালবাসা, পরিশ্রম মেশানো আছে প্রতিটি কামড়ের মধ্যে। প্রেম, পরিশ্রম আর বেদনার মিশেলে গড়া এই স্বাদ।”
এই গল্প ভাইরাল হতেই আবেগতাড়িত হয়ে পড়েন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল। এক্স-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, “এটা অত্যন্ত হৃদয়বিদারক। @sterlite_copper @COO_SIIL, অনুগ্রহ করে খোঁজ নিন এবং সাহায্য করুন ওঁদের।” সঙ্গে সঙ্গে বহু নেটিজেন ইতিমধ্যেই সমবেদনা ও ক্ষোভ প্রকাশ করে পোস্টটিতে নিজ নিজ প্রতিক্রিয়া জানান।
আরও পড়ুন: ‘জেলে যেতে হলেও খুন করব’! মহিলা যাত্রীদের রড নিয়ে তাড়া উবার চালকের, কারণ জানলে ভিরমি খাবেন
এহেন হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে প্রোডাক্ট স্ট্র্যাটেজিস্ট মনিকা জাসুজা বিস্ময় প্রকাশ করে লেখেন, “কী ধরনের সন্তান ইনি? এই বয়সে বাবা মা-কে একা ফেলে রাখতে পারে? আশা করি এই রুটে যে সকল যাত্রীরা চলাফেরা করেন, তাঁরা সবাই এই দম্পতির কাছ থেকে মিষ্টি কিনে তাঁদের পাশে দাঁড়াবেন।”
অন্য একজন বিজেপি নেতা কে. অন্নামালাইকে ট্যাগ করে অনুরোধ জানান, যেন বিষয়টিতে হস্তক্ষেপ করে এই প্রবীণ ব্যক্তির পাশে দাঁড়ান।
ট্রেনযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে- শুধু মিষ্টি বা পোলি কিনেই নয়, একইসঙ্গে তাঁরা যেন জানেন এই জীবনসংগ্রামী মানুষের নেপথ্যে থাকা গল্প। তিনি যেই মিষ্টি বিক্রি করছেন, তাতে শুধু গুঁড়-নারকেল নয়, মিশে আছে এক বিরাট জীবনযুদ্ধ, ভালোবাসা, আর অন্ধকারে আলো খোঁজার নিরন্তর প্রচেষ্টা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?