মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইতিহাস গড়ল মহিলা পুলিশকর্মীর দল, এনকাউন্টারে জব্দ হল দুষ্কৃতী, তারপর...

কৌশিক রয় | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ইতিহাস গড়ল মহিলা পুলিশ দল। প্রথমবারের মতো শুধুমাত্র মহিলা পুলিশের দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করল এক কুখ্যাত অপরাধীকে। ঘটনাটি ঘটে সোমবার রাতে। পুলিশের তথ্য অনুযায়ী, ২২ বছরের জিতেন্দ্র নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। এনকাউন্টারে নেতৃত্ব দেন সিনিয়র পুলিশ অফিসার উপাসনা পাণ্ডে। জানা গিয়েছে, ওই দুষ্কৃতী বাইকে করে যাচ্ছিল। এমন সময় রাস্তার ওপর একটি পুলিশের চেকপোস্ট পড়ে। চেকপোস্টে থামতে বলা হলে বাইক আরোহী জিতেন্দ্র পালাতে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এরপর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলে সে গুলি চালায় পুলিশের দিকে। পাল্টা পুলিশের গুলিতে আহত হয়ে ধরা পড়ে সে।

পরে জেরায় জিতেন্দ্র স্বীকার করে, দিল্লি-এনসিআর এলাকায় বাইক ও স্কুটার চুরি করাই ছিল তার পেশা। পাশাপাশি ফোন ও অন্যান্য সামগ্রীও ছিনতাই করত সে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চুরি করা স্কুটার, মোবাইল ফোন এবং একটি ট্যাব উদ্ধার করেছে পুলিশ। সে জানায়, রবিবারই ফোন ও ট্যাব চুরি করেছিল। জেরায় ওই দুষ্কৃতী আরও জানায়, গত বছর চুরি করা বাইকই সে ব্যবহার করত ছিনতাইয়ের কাজে। কিছুদিন আগে গাজিয়াবাদে আরও এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল একদল দুষ্কৃতী। রাতে ঘরে ঢুকে চুপিসারে বাড়ির মালিকের যৌনাঙ্গ কেটে পালিয়ে গিয়েছিল অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, গত ২৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে গাজিয়াবাদের শাহপুর বামহেতা এলাকায়।

৪২ বছর বয়সি যুবক ঘরে সেই সময় ঘুমিয়েছিলেন। মধ্যরাতে আচমকা চারজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি জানলা ভেঙে ভিতরে ঢোকে। বাড়ির মধ্যে ঢুকে তারা সোজা চলে যায় মালিকের ঘরে। সেখানে ঢুকেই ভয়াবহ ঘটনাটি ঘটায়। ঘুমন্ত যুবকের যৌনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায় চারজনেই। যন্ত্রণায় ছটফট করতে থাকেন যুবক। তাঁর চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যদের ঘুম ভেঙে যায়। তখনই ছুটে আসেন তাঁরা। ওই অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থানায় এই ঘটনাটি ঘিরে অভিযোগ দায়ের করেন যুবকের ছেলে। তিনি এও জানান, বাড়ির মধ্যে এবং এলাকায় কোনও সিসিটিভি নেই। তাই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা কারা ছিল, তা দেখতে পারেননি কেউ। পুলিশও তদন্তে নেমে ধোঁয়াশায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া