সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ঘরে লুকিয়ে সৌভাগ্যের রহস্য! এই কটি বাস্তু নিয়ম মানলেই আমচমকা চোখের সামনে ঘটবে চমক

নিজস্ব সংবাদদাতা | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ১১Soma Majumder

জীবনে শান্তি, সমৃদ্ধি আর সুখ সকলেরই কাম্য। অনেক সময় কঠোর পরিশ্রম করেও সাফল্য পাওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে, যার অন্যতম কারণ হতে পারে ঘরের ভেতরের পরিবেশ ও দিকনির্দেশের ভুল ব্যবহার। ভারতীয় ঐতিহ্য অনুযায়ী, বাস্তু শাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে যা মানলে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। তেমনই কয়েকটি বাস্তু টিপসের বিষয়ে জেনে নিন- 

প্রধান দরজার দিকঃ বাস্তু অনুসারে, বাড়ির প্রধান দরজা উত্তর-পূর্ব দিকে হলে ইতিবাচক শক্তি সহজে প্রবেশ করে। এতে পরিবারের মধ্যে সমন্বয়, শান্তি ও আর্থিক উন্নতি হয়। অন্যদিকে যদি দরজা পশ্চিম বা দক্ষিণ দিকে হয়, তবে তা বাড়িতে অশান্তি, আর্থিক সংকট এবং মানসিক চাপ ডেকে আনতে পারে।

আরও পড়ুনঃ আজ মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে 'মালামাল' ৩ রাশি! উৎসবের মরশুমে টাকার বন্যা, সুখের সাগরে ভাসবেন কারা?

ঘরের রঙের প্রভাবঃ শুধু দরজা নয়, ঘরের রঙও জীবনে বড় প্রভাব ফেলে। শোওয়ার ঘরে হালকা নীল বা সবুজ রং ব্যবহার করলে মানসিক চাপ কমে, ঘুম ভাল হয় এবং সম্পর্ক দৃঢ় হয়। বসার ঘরে হলুদ বা ক্রিম রং আনন্দ, উৎসাহ ও ইতিবাচক ভাব বাড়ায়। কালো বা গাঢ় লাল রং বিশেষ করে শিশুদের ঘরে ব্যবহার না করাই ভাল। কারণ তা নেতিবাচক শক্তি টেনে আনে।

আসবাবপত্রের অবস্থানঃ ঘরের আসবাবপত্রও বাস্তু অনুযায়ী সাজানো জরুরি। ভারী আসবাব মাঝখানে না রেখে একপাশে বা দেওয়ালের সঙ্গে রাখা উচিত। ছড়িয়ে-ছিটিয়ে রাখা আসবাব ঘরের শক্তির সঞ্চালন বাধাগ্রস্ত করে, ফলে ঝগড়া-বিবাদ ও মানসিক অস্থিরতা বাড়তে পারে।

জলের উৎসঃ জলকে সমৃদ্ধির প্রতীক বলা হয়। তাই ঘরে অ্যাকুয়ারিয়াম, ফোয়ারা বা ট্যাঙ্ক থাকলে তা উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত। এই দিকগুলো ধন-সম্পদ বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হয়। দক্ষিণ-পশ্চিম দিকে জলাধার থাকলে আর্থিক ক্ষতি বা বাধা আসতে পারে।

পরিচ্ছন্নতা ও আলোঃ বাস্তুতে ঘরের পরিচ্ছন্নতা ও আলোর গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ঘরের প্রতিটি কোণ পরিষ্কার রাখতে হবে। অন্ধকার বা অগোছালো জায়গা নেতিবাচক শক্তি বাড়ায়। তাই ঘরে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করানো উচিত। সকালের আলো ঘরে এলে তা মানসিক শান্তি ও সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।


বিশেষজ্ঞদের মতে, এই সহজ কিছু বাস্তু টিপস মেনে চললে ঘরে ইতিবাচক শক্তি বাড়বে, মিলবে শান্তি, সুখ ও সমৃদ্ধি। অর্থনৈতিক উন্নতি থেকে পারিবারিক সৌহার্দ্য—সবকিছুতেই এর প্রভাব পড়তে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া