রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সিঙ্গাপুর-বিশাখাপত্তনম বিমানে যাত্রীর ‘দাদাগিরি’! বিমানযাত্রায় সহযাত্রীর অভব্য আচরণের সাক্ষী থেকে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অন্য এক সহযাত্রী। সম্প্রতি রেডিটে করা তাঁর একটি পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সিঙ্গাপুর থেকে বিশাখাপত্তনমগামী একটি বিমানে এক সহযাত্রী কী ভাবে গোটা যাত্রাপথেই বাকিদের ব্যতিব্যস্ত করে রেখেছিলেন, তারই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন তিনি।
বছর চল্লিশের ওই তেলেগু ব্যক্তি কেবল বিমানকর্মীর সঙ্গে দুর্ব্যবহারই করেননি, তাঁর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও তোলেন। এখানেই শেষ নয়, তিনি বিমানের শৌচাগারটিও ব্যবহারের অযোগ্য করে তোলেন এবং কর্মীরা তাঁকে প্রশ্ন করলে হুমকিও দেন। অবশেষে বিমানটি বিশাখাপত্তনমে নামার পরেই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাঁকে হেফাজতে নেন।
রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, ‘স্কুট এয়ারলাইন্স’-এর ওই বিমানটি সিঙ্গাপুর থেকে বিশাখাপত্তনমের উদ্দেশে রওনা দিয়েছিল। প্রায় চারঘন্টার যাত্রাপথ৷ খবর অনুযায়ী, অভিযুক্ত ওই তেলেগু ব্যক্তি এবং তাঁর স্ত্রী বিমানে উঠে একেবারে শেষের সারিতে বসেন। যখন বিমানে সুরক্ষাবিধি সংক্রান্ত ঘোষণা শুরু হয়, সেই সময় ওই ব্যক্তি জল রিফিল করার অনুরোধ জানান। উপস্থিত বিমানসেবিকা তাঁকে ঘোষণার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। কিন্তু এতেই মেজাজ হারান ওই ব্যক্তি। শুধু তাই নয়, ভারতীয় হওয়ার কারণে তাঁর সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
ওই ব্যবহারকারীর পোস্ট অনুযায়ী, ব্যক্তিটি চিৎকার করে বলেন, “ওহ্, আমরা ভারতীয়, তাই আপনারা এমন আচরণ করছেন, তাই তো? আমরা ভারতীয় বলেই এমন করবেন, আমি জানি!”
পোস্টটিতে আরও বলা হয়, ওই ব্যক্তি যাত্রাপথে বার বার শৌচাগারে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর অন্য এক যাত্রী অভিযোগ করেন যে, শৌচাগারটি আটকে গিয়েছে। বিমানসেবিকা গিয়ে দেখেন, বমি করার কারণে সেটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তিনি ওই ব্যক্তিকে একটি ‘ভমিটিং ব্যাগ’ দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকার করেন।
আরও পড়ুন: ‘জেলে যেতে হলেও খুন করব’! মহিলা যাত্রীদের রড নিয়ে তাড়া উবার চালকের, কারণ জানলে ভিরমি খাবেন
ওই ব্যক্তি ক্রমাগত বলতে থাকেন, “আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমার এ সবের প্রয়োজন নেই।” এর পরেই তিনি বিমানসেবিকাকে হুমকি দিয়ে বলেন, “আপনি জানেন এই বিমানটা কোথায় যাচ্ছে? আপনি জানেন এটা কোথায় যাচ্ছে?” বিমানসেবিকা পাল্টা প্রশ্ন করেন, “আপনি কোথায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন?” উত্তরে অত্যন্ত অভদ্র ভাবে লোকটি বলেন, “আপনি জানেন না আমি কে? আমি আপনার বিরুদ্ধে মামলা করব।” এর পর বিমানসেবিকা চুপ করে নিজের কাজ করতে থাকেন।
বিমানটি বন্দরে অবতরণ করার পরেই বিমানকর্মী সকল যাত্রীদের নিজেদের আসনে বসে থাকতে বলেন। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কর্মীরা বিমানে প্রবেশ করে ওই ব্যক্তিকে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেন। ওই ব্যক্তির আচরণে বিরক্ত হয়ে পোস্টের লেখক সমস্ত যাত্রীর পক্ষ থেকে বিমানকর্মীদের কাছে ক্ষমা চান। তিনি এ-ও স্পষ্ট করে দেন যে, সমস্ত ভারতীয় তাঁর মতো নন, যে কথায় বিমানকর্মীরাও সহমত হন। ওই ব্যবহারকারী আরও জানিয়েছেন, ‘স্কুট এয়ারলাইন্স’ অভিযুক্ত ব্যক্তিকে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?