রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৩৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সুরের যে কোনও গভীর আবেগ উস্কে দেওয়ার ক্ষমতা রয়েছে, তার প্রমাণ মিলল আরও এক বার। তামিলনাড়ুর এক মন্দিরের ভিডিও সম্প্রতি মন জয় করেছে নেটদুনিয়ার। সেখানে এক কিশোরের ভক্তিগীতি শুনে মুগ্ধ মন্দিরের স্বামীজি থেকে শুরু করে উপস্থিত সমস্ত দর্শনার্থী।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক কিশোর গভীর ভক্তিতে মগ্ন। তামিলনাড়ুর ওই মন্দিরে সে ঈশ্বরের উদ্দেশে কোনও দামী সামগ্রী বা প্রথাগত আচার-অনুষ্ঠান নয়, বরং নিজের সুরকেই উৎসর্গ করছে। তার গলায় ভজন শুনে উপস্থিত সকলেই যেন মন্ত্রমুগ্ধ।
তার ভক্তিমাখা কণ্ঠ মন্দিরের আনাচ-কানাচে প্রতিধ্বনিত হচ্ছিল। তা শুনে দর্শনার্থীরাও নিজের কাজ থামিয়ে মন দিয়ে শুনছিলেন সেই ভজন। সাধারণ পোশাকে থাকা ওই কিশোরের কপালে ছিল চন্দনের তিলক। ঈশ্বরের মূর্তির দিকে তাকিয়ে মন থেকে সে গান গাইছিল, যা উপাসনা, আধ্যাত্মিকতা এবং সঙ্গীতের মেলবন্ধনের প্রকৃত অর্থকেই তুলে ধরে।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “হঠাৎ আমাদের প্রিয় ভাই গাইতে শুরু করায় আমরা অবাক হয়ে গিয়েছিলাম। ‘অবনরুল্লাল অবন্তাল বনঙ্গাগি’।”
কিশোরের এই গানে মুগ্ধ নেটদুনিয়া। অনেকেই বলছেন, এই ভিডিও আধ্যাত্মিকতা এবং ভক্তির প্রকৃত অর্থ তুলে ধরেছে। একজন লিখেছেন, “গায়ে কাঁটা দিয়ে উঠল।” অন্য এক জনের মন্তব্য, “কী পবিত্র ভক্তি ওর গানে, অপূর্ব।” আর এক জন লেখেন, “মনটা কেড়ে নিল। আমি আপ্লুত।” “খুবই ঐশ্বরিক, জ্ঞানসম্বন্ধরের কথা মনে করিয়ে দেয়,”- মন্তব্য আর এক জনের। প্রসঙ্গত, জ্ঞানসম্বন্ধর ছিলেন তামিল শৈব ভক্তিবাদী সাধক এবং ৬৩ নয়নারের মধ্যে অন্যতম প্রধান।
আরও পড়ুন: ‘জেলে যেতে হলেও খুন করব’! মহিলা যাত্রীদের রড নিয়ে তাড়া উবার চালকের, কারণ জানলে ভিরমি খাবেন
খুদের গানের প্রশংসায় এক ইন্টারনেট ব্যবহারিক লেখেন, “এই কণ্ঠস্বরের জন্য স্বয়ং ময়ূরও তার পেখম মেলবে।” একই সুর অন্য এক জনের মন্তব্যে, “মনে হচ্ছে যেন টাইম ট্র্যাভেল করে ১০০০ বছর এগিয়ে গেলাম।” “তোমার কথা শুনে ঈশ্বরও মোহিত হয়ে যাচ্ছেন,” মন্তব্য এক ব্যক্তির। “কী কণ্ঠ আর কী ঐশ্বরিক!” লিখেছেন আর একজন।
এই কিশোরের ভিডিও মনে করিয়ে দেয়, সঙ্গীতের মাধ্যমেও ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। তবে ছোটদের সারল্য মন ছুঁয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি, ৭৯তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে অরুণাচলের এক স্কুলছাত্রীর জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিও ইন্টারনেটে আলোড়ন ফেলেছিল।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ওই খুদের সারল্য এবং জাতীয় সঙ্গীতের অপূর্ব পরিবেশনার প্রশংসায় পঞ্চমুখ হয় নেটদুনিয়া। একজন এর প্রতিক্রিয়ায় লেখেন, “আমাদের দেশে এরাই সব! এই খুদেরায় দেশের গর্ব এবং রক্ষাকর্তা হয়ে উঠবে। গর্বিত, সুন্দর এবং শক্তিশালী।”
একজন মন্তব্য করে বলেন, "এই ধরনের ভিডিওগুলি বার বার ইন্টারনেটে মন জয় করে নেয় এবং ছোটদের সারল্যকেই উজ্জ্বল করে তোলে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?