সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | প্রায়ই পায়ের তলায় জ্বালা করে? সাবধান! বিপদ আসার আগে বুঝুন এই সব মারাত্মক রোগের ইঙ্গিত

সোমা মজুমদার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫১Soma Majumder

পায়ের তলায় হালকা জ্বালা বা ঝাঁঝালো অনুভূতিকে আমরা অনেক সময় অবহেলা করি। অনেকেই ধরে নেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, হাঁটাহাঁটি বা অতিরিক্ত ক্লান্তির কারণে এমন হয়। কিন্তু চিকিৎসকদের মতে, যদি এই সমস্যা ঘন ঘন বা দীর্ঘস্থায়ী হয়, তবে তা গুরুতর স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে। বিশেষত যখন এর সঙ্গে ঝিমঝিম ভাব, অসাড়তা, ব্যথা বা হাঁটাচলায় সমস্যা দেখা দেয়, তখন অবশ্যই উপেক্ষা করা উচিত নয়। তাহলে পায়ের তলায় জ্বালা করার পিছনে কোন কোন কারণ থাকতে পারে, জেনে নিন-

১. ভিটামিনের ঘাটতিঃ শরীরে ভিটামিন বি-১২-এর ঘাটতি হলে নার্ভ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এতে পায়ের তলায় জ্বালা, ঝিমঝিমভাব কিংবা অসাড়তা দেখা দিতে পারে। শুধু বি-১২ নয়, বি-৫, ভিটামিন ডি ও ই-এর ঘাটতিও একইভাবে স্নায়ু ও পেশির সমস্যার কারণ হয়। প্রতিদিনের ডায়েটে ডিম, দুধ, মাছ, সবুজ শাকপাতা, বাদাম ইত্যাদি খাবার রাখলে এই ঘাটতি পূরণ করা যায়।প্রয়োজনে সাপ্লিমেন্ট খেতে পারেন। 


২. স্নায়ুর ক্ষতিঃ ডায়াবেটিসের রোগীরা দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারলে স্নায়ুর ক্ষতি হতে শুরু হয়, যাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে পায়ের তলায় জ্বালা, সুই ফোটানোর মতো ব্যথা, পা অসাড় হয়ে যাওয়া এবং ভারসাম্যহীনতা।এই সমস্যা বাড়তে দিলে হাঁটাচলা কঠিন হয়ে পড়তে পারে।

আরও পড়ুনঃ জমা জলে পা দিয়ে রোগভোগের আশঙ্কা! উৎসবের মরশুমে কীভাবে সংক্রমণ থেকে বাঁচবেন?

৩. ফাঙ্গাল সংক্রমণঃ অতিরিক্ত ঘাম, আর্দ্রতা বা ভেজা পরিবেশে পায়ের তলায় ফাঙ্গাস জন্মাতে পারে। এটিকে অনেকেই “অ্যাথলিটস ফুট” নামেও চেনেন। এতে চুলকানি, জ্বালাপোড়া, পা ফাটা, ত্বক খসখসে হয়ে যাওয়া দেখা দেয়।সতর্কতার জন্য নিয়মিত পা শুকনো রাখা, পরিষ্কার মোজা ব্যবহার, অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা পাউডার কাজে লাগে।


৪. রক্ত সঞ্চালনের সমস্যাঃ যাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, বা সঠিক মাপের জুতো ব্যবহার করেন না, তাদের পায়ের রক্ত সঞ্চালন ব্যাহত হয়। ফলে অক্সিজেন ও পুষ্টি কম পৌঁছায়, আর তখন পায়ের তলায় জ্বালা, ব্যথা ও ক্লান্তি বাড়ে। পা মাঝে মাঝে উঁচু করে রাখলে আরামদায়ক ও ভেন্টিলেটেড জুতো ব্যবহার করলে এই সমস্যা অনেকটাই কমে যায়।

৫. থাইরয়েড ও কিডনি সমস্যাঃ থাইরয়েড হরমোনের গণ্ডগোল বা কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে। এর প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রে, আর তখন পায়ের তলায় জ্বালা বা অসাড়তা দেখা দেয়।সময়মতো পরীক্ষা ও চিকিৎসা না করলে এই সমস্যা আরও ভয়াবহ হতে পারে।


ঘরোয়া প্রতিকার

*ঠান্ডা জলে পা ভিজিয়ে রাখা বা জল ঢালা সাময়িক স্বস্তি দেয়।

*অ্যালোভেরা জেল লাগালে জ্বালা ও প্রদাহ কমে

*নরম ও আরামদায়ক জুতো ব্যবহার করুন

*নিয়মিত পা পরিষ্কার ও শুকনো রাখা

*পায়ে হালকা ম্যাসাজ বা ব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায়


কখন চিকিৎসকের কাছে যাবেন

*জ্বালার সঙ্গে অসাড়তা বা ঝিমঝিম ভাব থাকলে

*হাঁটাচলায় অসুবিধা হলে

*পায়ে ক্ষত বা ফাটল তৈরি হয়ে ভাল না হলে

*জ্বর, ফোলা বা ত্বকের রং পরিবর্তন হলে


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া