বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অল্প সময়ে এত বৃষ্টি আগে দেখেনি কলকাতা। যে দিকে চোখ যাচ্ছে শুধু জল আর জল। ব্যাহত মেট্রো, ট্রেন পরিষেবা। রাস্তাঘাটে বাস-অটোর আকাল। যে সকল গাড়ি রয়েছে তারাও ভাড়া চাইছে বেশি। কিন্তু মাত্র তিন থেকে চার ঘণ্টার মধ্যে এত বৃষ্টি হল কেন শহরে? মেঘভাঙা বৃষ্টি না নিম্নচাপের প্রভাব? পুজোর সময়ও এরকম প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি? কী বলছেন আবহওয়াবিদরা?
আজকাল ডট ইনের সঙ্গে কথা বলেছিলেন আবহাওয়াবিদ ড. নৈঋতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, “গতকাল গভীর রাতে অর্থাৎ রাত ৩টে থেকে ভোর ৬টা পর্যন্ত প্রায় ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়াকে আমরা মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউডবার্স্ট বলে থাকি। যে কোনও ধরণের নিম্নচাপ বলয়ের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। কারণ, নিম্নচাপ খুব দ্রুত তৈরি হয়। কিউমুলোনিম্বাস মেঘ খুব দ্রুত তৈরি হয়। বেশি সময় পাওয়া যায় না। এর ফলে এই ধরণের বৃষ্টির পূর্বাভাস আগে থেকে করা সম্ভব নয়। তৎক্ষণাৎ এর ঘোষণা করা যায়। তিনি আরও বলেন, “কিন্তু যেটা পূর্বাভাস করা যায় তা হল, যেহেতু আমরা বুঝতে পারছি যে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। কবে থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে, কত দিন থাকবে, সেই তথ্যের সঙ্গে মেঘভাঙা বৃষ্টি সম্পর্কিত। ঠিক যেমন কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত বা ঝড় সম্পর্কিত। মেঘভাঙা বৃষ্টি সাধারণত ভোরের দিকে বা বিকেল ৪টের পর হয়ে থাকে। কারণ, ওই সময়ই বঙ্গোপসাগর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করে। এর ফলেই এই প্রবল বৃষ্টিপাত হয়েছে।”
আরও পড়ুন: জলে ডুবে গোটা শহর, সাবধানতা অবলম্বনে বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা, জানাল সিইএসসি
আর মাত্র চারদিন বাকি দুর্গাপুজোর। তার আগেই ভাসছে শহর। এর ফলে সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, পুজোর আনন্দও কী মাটি করবে বৃষ্টি? ভাসবে কল্লোলিনী? এই প্রশ্নের উত্তরে নৈঋতা বলেন, “পূর্বাভাস অনুযায়ী মঙ্গল এবং বুধবার অর্থাৎ ২৩ এবং ২৪ সেপ্টেম্বর খুব বেশি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ২৫ এবং ২৬ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভবনা রয়েছে। কারণ, আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বুধবার। এর ফলে চতুর্থী এবং পঞ্চমীর দিন আমাদের একটু সতর্ক থাকতে হবে। আপাতত নিম্নচাপের যে কেন্দ্র রয়েছে সেটি অনেকটা পশ্চিম দিকে সরে গিয়েছে। এর ফলে পশ্চিমের জেলা যেমন, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।” তিনি আরও বলেন, “কলকাতায় এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও যদি নতুন নিম্নচাপ বুধবার তৈরি হয় তাহলে ২৫ এবং ২৬ সেপ্টেম্বর আবার বৃষ্টি হতে পারে কলকাতায়।”

প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যাহত। কোথাও হাটু সমান জল। কোথাও বাড়ি একতলা জলের তলায়। সকাল থেকে ব্যাহত মেট্রো পরিষেবা। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাত জনের। ২৩ তারিখ পরীক্ষা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী দিনক্ষণ পরে জানানো হবে। শহরে একাধিক সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে, মঙ্গলবার থেকেই রাজ্যে সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি। বেসরকারি স্কুলগুলিকেও পরিস্থিতি বিচারে পুজোর ছুটি এগিয়ে আনার পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্যের সরকারি কর্মীদের মঙ্গলবার বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের দিনে, দুর্যোগের মাঝে কেউ কর্মক্ষেত্রে পৌঁছতে না পারলে, তা কর্মীদের ছুটি হিসেবে গ্রাহ্য হবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মানবিকতার বিচারে বেসরকারি সংস্থাগুলিকেও মঙ্গলবার এবং আগামিকাল অর্থাৎ বুধবার কর্মীদের বাড়িতে থেকে কাজ করার ব্যবস্থার কথাও বলেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?