সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ২১Soma Majumder
পেটব্যথাকে অনেকেই সাধারণ গ্যাস, হজমের সমস্যা বা সামান্য অস্বস্তি ভেবে উপেক্ষা করেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, হালকা ব্যথা অল্প সময় অনুভব হলেও দীর্ঘস্থায়ী বা হঠাৎ তীব্র ব্যথা শরীরে মারাত্মক অসুখের ইঙ্গিত দিতে পারে। বিশেষত যখন পেটব্যথার সঙ্গে জ্বর, বমি, রক্তপাত, তীব্র অস্বস্তি বা মল-প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন দেখা দেয়, তখন অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ পেটব্যথার পিছনে লুকিয়ে থাকতে পারে একাধিক জটিল অসুখ। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
১. পেপটিক আলসারঃ পেটের ভেতর বা ক্ষুদ্রান্ত্রের উপরের অংশে ক্ষত তৈরি হলে তাকে বলা হয় পেপটিক আলসার। এক্ষেত্রে খাওয়ার পর বা রাতে পেটের ওপরের অংশে জ্বালাপোড়া ও ব্যথা হতে পারে। সঙ্গে বুক জ্বালা, ফোলাভাব, অস্বস্তি, কখনও বমি বা রক্তবমি হওয়ার আশঙ্কা থাকে। সময় মতো চিকিৎসা না করলে অভ্যন্তরীণ রক্তপাত বা আলসার ফেটে গিয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে।
আরও পড়ুনঃ সারাদিনে কতটা জল খাওয়া উচিত? পুরুষ-মহিলার শরীরে কি একই পরিমাণ জল দরকার? বেশি খেলেই মারাত্মক বিপদ
২. পিত্তথলিতে পাথরঃ পিত্তথলিতে ছোট পাথর জমে গেলে তা পিত্তরসের প্রবাহে বাধা সৃষ্টি করে। সাধারণত ফ্যাটযুক্ত খাবার খাওয়ার পর পেটে তীব্র ব্যথা, বমি ভাব, জ্বর, দীর্ঘমেয়াদে লিভার বা পিত্তথলির সংক্রমণ হতে পারে। সময়মতো ধরা না পড়লে জটিল অস্ত্রোপচার পর্যন্ত করতে হতে পারে।
৩. ডিভার্টিকুলাইটিসঃ বয়স বাড়লে অন্ত্রের দেওয়ালে ছোট ছোট স্যাক বা থলে তৈরি হয়। এগুলোতে সংক্রমণ হলে তাকে ডিভার্টিকুলাইটিস বলা হয়। নিচের দিকে বাঁ পেটে তীব্র ব্যথা হয়। এছাড়াও জ্বর, বমি, দুর্বলতা, মল-প্রস্রাবে পরিবর্তন,গুরুতর ক্ষেত্রে অন্ত্র ফেটে যাওয়া বা ফোঁড়া তৈরি হতে পারে। যা জরুরি অস্ত্রোপচার ছাড়া নিরাময় সম্ভব নয়।
৪. পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজঃ এটি মূলত মহিলাদের প্রজনন অঙ্গের সংক্রমণ, সাধারণত যৌনবাহিত জীবাণুর কারণে হয়। পেটের নিচের দিকে ব্যথা, অস্বাভাবিক যোনি স্রাব, যৌন মিলনের সময় ব্যথা, প্রস্রাবের সময় জ্বালা হতে পারে। ঠিক সময়ে চিকিৎসা না করলে দীর্ঘস্থায়ী ব্যথা, বন্ধ্যাত্ব কিংবা গর্ভধারণের জটিলতা দেখা দিতে পারে।

৫.প্যানক্রিয়াটাইটিসঃ অগ্ন্যাশয়ের প্রদাহ হলে হয় প্যানক্রিয়াটাইটিস। অগ্ন্যাশয় হজমে সাহায্য করে এবং শরীরের শর্করা নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে লক্ষণ হিসেবে দেখা দেয়, তীব্র পেটব্যথা যা পিঠ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, খাওয়ার পর অস্বস্তি, বমি। দীর্ঘস্থায়ী হলে অঙ্গ বিকল হয়ে পড়ার ঝুঁকি বাড়ে। এই সমস্যা হঠাৎ অথবা দীর্ঘমেয়াদে হওয়ার আশঙ্কা থাকে।
কখন চিকিৎসকের কাছে যাবেন
পেটব্যথাকে সাধারণ গ্যাস ভেবে অবহেলা না করে শরীরের অন্যান্য সতর্ক সংকেতের দিকে খেয়াল রাখা জরুরি। সময়মতো চিকিৎসা করলে মারাত্মক অসুখ থেকেও রক্ষা পাওয়া সম্ভব। সেক্ষেত্রে পেটব্যথার সঙ্গে বেশ কয়েকটি লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যেমন-
• হঠাৎ ও অত্যন্ত তীব্র ব্যথা শুরু হলে
• কয়েক ঘণ্টার বেশি ব্যথা চলতে থাকলে
• জ্বর, বমি বা রক্তপাত হলে
• চোখ বা চামড়ায় হলুদ ভাব দেখা দিলে
• ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?