রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, যৌনসুখ মেটাতে নিজের মেয়েকেই লাগাতার ধর্ষণ! গর্ভবতী কিশোরীর বাবার কীর্তি ফাঁস

পল্লবী ঘোষ | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ২২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নিজের মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার। বাবার কুকীর্তির জেরে গর্ভবতী ১৫ বছরের কিশোরী। মেয়ের অন্তঃসত্ত্বার খবর পেয়েই থানায় ছুটলেন মা। ইতিমধ্যেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, মোরাবাদে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ১৫ বছর বয়সি কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। তার মা ঠাকুরদ্বারা থানায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছেন। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ৫০ বছর বয়সি প্রৌঢ় পেশায় একজন কন্ট্র্যাক্টর। গত তিন মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কয়েক মাস আগেই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। তিন তালাক দেওয়ার পরেই স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সে। এরপরই মেয়ের উপর যৌন নির্যাতন শুরু করে। 

 

তদন্তে আরও জানা গেছে, মেয়েকে ধর্ষণের পর, কিশোরীর ভাইকেও প্রাণনাশের হুমকি দেয় সে। বাইরে এ বিষয়ে কাউকে নালিশ জানালে, কিশোরীর ভাইকে প্রাণে মারার হুমকি দিয়েছিল সে। মেয়েকে যৌন হেনস্থার পর স্কুলেও যেতে দিত না সে। 

 

শনিবার রাতে আবারও ধর্ষণের শিকার হয় কিশোরী। এরপর বাবার ফোন থেকেই মাকে ফোন করে নির্যাতনের বিবরণ দেয়। এমনকী সে যে অন্তঃসত্ত্বা, সেই খবরও জানায়। নির্যাতিতা কিশোরীর মা জানিয়েছেন, প্রাক্তন স্বামী তাঁকেও হুমকি দিয়েছিল। বিষয়টি ঘিরে থানায় অভিযোগ জানালে ছেলের ক্ষতি করবে বলে হুমকি দেয় সে। 

পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগ দায়ের করার আগেই অভিযুক্ত প্রৌঢ় পলাতক। ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কিশোরীকে মেডিক্যাল টেস্টর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

আরও পড়ুন: মাত্র তিন মাস আগে বিয়ে, স্ত্রীর চরিত্র নিয়ে ঘোর সন্দেহ! রাগের মাথায় স্বামী যা করলেন, শিউরে উঠেছে পুলিশ

 

প্রসঙ্গত, গত মার্চ মাসে এই ধরনের একটি ঘটনাই ঘটেছিল। বাড়িতে ছিলেন না কেউ। নির্জনতার সুযোগে নিজের মেয়েকেই ধর্ষণের চেষ্টা করে বাবা। যৌন নির্যাতনের পর মেয়েকে প্রাণে মারার হুমকিও দেয় সে। হাড়হিম এই ঘটনার বর্ণনা শুনে শিউরে ওঠে খোদ পুলিশও। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। ১১ বছর বয়সি নির্যাতিতার মা জানিয়েছেন, সেদিন তিনি বাপের বাড়িতে গিয়েছিলেন। বাবার কাছে মেয়ে রয়েছে, এটা জেনে নিশ্চিন্তেই ছিলেন। বাপের বাড়ি থেকে ফিরে জানতে পারেন, ফাঁকা বাড়িতে মেয়েকে ধর্ষণ করে বাবা। বাড়ি ফিরেই তিনি বিষয়টি মেয়ের থেকে জানতে পারেন। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন। 

 

নাবালিকার মা আরও জানিয়েছেন, মেয়েকে ধর্ষণের পর তাকে খুনের পরিকল্পনাও করা হয়েছিল। ধর্ষণের বিষয়টি বাইরে ফাঁস করলে খুনের হুমকিও দিয়েছিল। নির্যাতিতা তার মাকে জানিয়েছে, বিষ খাইয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিল বাবা। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে নাবালিকাকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যায় তারা। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। 

 

এর আগে গত ফেব্রুয়ারি মাসে পাঞ্জাবের লুধিয়ানায় নাবালিকা কন্যাসন্তানকে ধর্ষণ করে বাবা। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ১৬ ফেব্রুয়ারি। ফাঁকা বাড়িতে স্ত্রীর অবর্তমানে নাবালিকা কন্যাসন্তানকে ধর্ষণের চেষ্টা করেন ৪০ বছর বয়সি এক যুবক। ধর্ষণের পর নিজের মেয়ে ও ছেলেকে মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দিয়েছিলেন। তা সত্ত্বেও চেঁচিয়ে লোক জড়ো করার চেষ্টা করেছিল তাঁর ছেলে। ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত বাবা। 

 

এরপর বাড়িতে পৌঁছে নাবালিকাকে হাউমাউ করে কাঁদতে দেখেন তার মা। ঘটনার বিবরণ শুনে ছেলে ও মেয়েকে নিয়ে থানায় যান তিনি। স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে যুবকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে সে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া