মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ সতর্ক করে দিয়েছেন যে, পাকিস্তানের ভাঙন শুরু হয়েছে। একদিন আগেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অসামরিক নাগরিকদের উপর বোমা হামলার জন্য পাকিস্তান সরকারের সমালোচনা করেছিলেন সালেহ, পশতু জনগণকে অবহেলার শিকার বলে অভিহিত করেছিলেন আফগান ভাইস প্রেসিডেন্ট। সালেহ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, "পাকিস্তানি বিমান বাহিনী যদি পাঞ্জাবের কোথাও ২৩ জন অসামরিক নাগরিককে হত্যা করত তাহলে কী হত?" তিনি খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি অঞ্চলে সাধারণ নাগরিকদের উপর বোমা হামলায় ৩০ জন নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন।
সালেহ লিখেছেন, "পূর্ববর্তী ফাটা (উপজাতি অঞ্চল) অঞ্চলের মানুষ সবসময়ই পাকিস্তানি সমাজের একটি অবহেলিত অংশ ছিল। আমি নিশ্চিত নই যে পাকিস্তানের মূলধারার উর্দু বা ইংরেজি মিডিয়া এই আক্রমণটি তুলে ধরছে কিনা।" তাঁর প্রশ্ন, "এটা কি পাকিস্তানের ভাঙনের শুরু নয়? আমি অবশ্যই মনে করি এটাই ভাঙনের শুরু।"
সোমবার ভোরে পাকিস্তান বিমান বাহিনী খাইবার পাখতুনখোয়ায় তিরাহ উপত্যকার একটি গ্রামে বোমা হামলা চালিয়ে প্রায় ৩০ জনকে হত্যা করে। পাকিস্তান বিমান বাহিনী চীনের তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান ব্যবহার করে বোমা ফেলে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে যে, পাকিস্তান বিমান বাহিনী তিরাহ উপত্যকার মাতরে দারা গ্রামে টিটিপি বোমা তৈরির একটি কারখানায় হামলা চালিয়েছে।
তবে স্থানীয়রা বলছেন যে হামলাটি সন্ত্রাসবাদীদের আস্তানায় নয় বরং সাধারণ নাগরিকদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। পাকিস্তান বলেছে যে, টিটিপি তাদের মাটিতে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, পাকিস্তানি সৈন্য এবং অসামরিক নাগরিকদের হত্যা করছে। পাকিস্তান আফগান তালেবানদের টিটিপি-কে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে।
এদিকে, তালেবানের শত্রু আমরুল্লাহ সালেহ- আফগান তালেবান এবং টিটিপিকে পাকিস্তানে তৈরি বিষ হিসেবে বর্ণনা করেছেন। সালেহ বলেছেন যে, পাকিস্তান সেনাবাহিনীর কাছে এই বিষের প্রতিষেধক আছে, কিন্তু তারা এফ-১৬ থেকে বেসামরিক নাগরিকদের উপর বোমা ফেলছে। তাঁর কথায়, "আমি আশা করি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই নোটটি পড়বেন। ২০২০ সালে তালিবান এবং সন্ত্রাসবাদের প্রশংসা করে তাঁর উদ্ধত বক্তব্যের জন্য আফগান জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?