বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | জলে ডুবে গোটা শহর, সাবধানতা অবলম্বনে বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা, জানাল সিইএসসি

অভিজিৎ দাস | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল। কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। হাওয়া অফিস জানিয়েছে, ২২.০৯.২০২৫ থেকে ২৩.০৯.২০২৫ সকাল সাড়ে ছ'টা পর্যন্ত গড় বৃষ্টিপাত ২৪৭.৫ মিমি। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সাত জন। আরও বিপদ এড়াতে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি)। 

মঙ্গলবার নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করে সিইএসসি জানিয়েছে, “একটানা বৃষ্টিতে জমা জল এবং নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। জল না নামা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।” সিইএসসি আরও জানিয়েছে, “বেনিয়াপুকুর, পার্ক সার্কাস, বেলিয়াঘাটা, আলিমুদ্দিন স্ট্রিট, কাঁকুরগাছির একাংশ, টালিগঞ্জ, বেহালা, এলগিন রোড ছাড়াও আরও কিছু এলাকায় পরিষেবা ব্যাহত হবে। আমাদের কর্মীরা পরিষেবা স্বাভাবিক রাখার সব রকম চেষ্টা করছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।” 

কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে ডুবেছে শহর। উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতা একপ্রকার জলের তলায়। জলমগ্ন গোটা সল্টলেক চত্বর এবং পার্শ্ববর্তী এলাকাও। মঙ্গলবার শহরের দিকে তাকালেই দেখা যাচ্ছে, মানিকতলা থেকে মুদিয়ালি, সর্বত্র কোমর জল। ডুবে গিয়েছে রাস্তাঘাট। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, অটো জলের তলায়। লাইনে জল জমে গিয়ে ব্যাহত ট্রেন, মেট্রো চলাচল। কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহরবাসী মনে করতে পারছেন না, প্রতি বর্ষায় কম বেশি জলযন্ত্রণা হলেও, শেষ কবে এই পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকেছে শহর। 

আরও পড়ুন: জলমগ্ন কলকাতায় পরিস্থিতি ভয়াবহ, গত কয়েকঘণ্টায় শহরের কোথায় কতটা বৃষ্টি হল? দেখুন একনজরে

প্রবল বর্ষণ পরিস্থিতিতে, রেলের তরফে জানানো হয়েছে, মুষলধারে বৃষ্টিপাতের কারণে হাওড়া স্টেশন ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ স্টেশন ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন, বিভিন্ন গাড়ি শেড এবং শিয়ালদহ ইয়ার্ডের বিভিন্ন স্থানে জলমগ্ন। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের রেললাইনে জল জমেছে। জমে থাকা জল বার করার জন্য বেশ কয়েকটি জায়গায় জল পাম্প বসানো হয়েছে, কিন্তু সংলগ্ন সিভিল এলাকায় জল জমে যাওয়ায় জল বার করার প্রক্রিয়া জারি থাকলেও জল পুনরায় রেলওয়ে ইয়ার্ডে ফিরে আসছে। 

কয়েকঘণ্টার ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ব্যাহত মেট্রো পরিষেবাও। মঙ্গলবার সকালে মেট্রোর তরফে জানানো হয়েছে, “রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে, মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, 'জল সরানোর কাজ চলছে। মেট্রো রেলওয়ের কর্মকর্তা ও কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। স্বাভাবিক পরিষেবাগুলি যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া