সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | স্বাস্থ্য বাঁচাতে মোটা টাকার চাকরিতে ইস্তফা, নেটদুনিয়ায় ভাইরাল যুবতীর সাহসিকতার গল্প

আর্যা ঘটক | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ১৩Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: আর্থিক ভাবে স্বচ্ছল হওয়ার দৌড়ে মানসিক চাপ, অবসাদ এবং শারীরিক অসুস্থতা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। ‘টাকাই জীবনের শেষ কথা’, এই ভেবে বহু মানুষই মানসিক এবং শারীরিক ভাবে বিপর্যস্ত হয়েও মোটা মাইনের চাকরি আঁকড়ে ধরে থাকেন। তবে ব্যতিক্রমী কিছু ঘটনা মাঝে মধ্যেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, টাকার চেয়ে স্বাস্থ্যের গুরুত্ব অনেক বেশি।

সম্প্রতি এমনই এক ঘটনা সকলের নজর কেড়েছে। গল্পের কেন্দ্রে রয়েছেন উপাসনা নামের এক যুবতী। তাঁর একটি ইনস্টাগ্রাম ভিডিওই এখন নেটমাধ্যমে ভাইরাল। ‘ফ্রেঞ্চ অ্যাসোসিয়েট’ হিসাবে কর্মরত ওই যুবতী জানিয়েছেন, কী ভাবে স্বাস্থ্যের কথা ভেবে মোটা মাইনের চাকরিকে তিনি বিদায় জানিয়েছেন। আধুনিক কর্মজীবনের কঠিন বাস্তবকে সহজ এবং সৎ ভাবে তুলে ধরেছেন তিনি।

ভিডিওতে উপাসনা বলেন, "আমি মাসে ৬০ হাজার টাকা আয় করতাম, কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছি। কাজটা সহজ ছিল, কিন্তু নাইট শিফট হওয়ার কারণে প্রতি তিন দিন অন্তর আমার কিছু না কিছু শারীরিক সমস্যা লেগেই থাকত- মাথাব্যথা, অ্যাসিডিটি, নিম্ন রক্তচাপ বা উদ্বেগ। মাত্র ২২ বছর বয়সেই আমি আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠেছিলাম। কিন্তু আমার সামনে রাস্তাটা পরিষ্কার ছিল - হয় টাকা বাছতে হবে, না হলে স্বাস্থ্য।"

তিনি আরও যোগ করেন, "অনেকেই বলেন টাকা আজ আছে, কাল নেই। কিন্তু শরীর যদি এক বার ভেঙে পড়ে, তা হলে আপনি বা আপনার টাকা, কোনওটারই কোনও মূল্য থাকবে না। তাই আমি স্বাস্থ্যকেই বেছে নিয়েছি এবং নতুন করে সব কিছু শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কী আছে আমি জানি না। দেখা যাক, জীবনে আবার কী ভাবে ঘুরে দাঁড়াই এবং সাফল্য পাই।"

উপাসনার এই সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকদের অনেকেই। মন্তব্য বিভাগে উপচে পড়ছে প্রশংসা। এক জন লিখেছেন, "আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি! তোমার জন্য অনেক শুভেচ্ছা। তুমি যা পাওয়ার যোগ্য, তা সবই যেন পাও। আমরা তোমার পাশে আছি!"

আরও পড়ুন: ‘জেলে যেতে হলেও খুন করব’! মহিলা যাত্রীদের রড নিয়ে তাড়া উবার চালকের, কারণ জানলে ভিরমি খাবেন

ঘটনার জেরে অন্য এক জনের মন্তব্য, "জানি না কেন, কিন্তু এই রিলটা ভীষণ পরিচিত মনে হচ্ছে। তুমি খুব সাহসী। এ ভাবেই এগিয়ে চলো। ঠিক সফল হবে।"

তৃতীয় এক ব্যক্তি লেখেন, "আমিও ঠিক একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এবার আপনার থেকে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ।" আর এক জনের প্রশ্ন, "এটা কি আমার জন্যও কোনও ইঙ্গিত? আমার মাইনে ৬০ হাজারের কাছাকাছিও নয়, কিন্তু নাইট শিফট আর স্বাস্থ্যের সমস্যার ব্যাপারটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি।"

এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মন্তব্য, "আমি গত পাঁচ বছর ধরে একই বৃত্তে আটকে আছি। কেন জানি না, একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু তুমি যে এমন একটা কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছ, তার জন্য আমি তোমার প্রশংসা করি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া