রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত কাণ্ড। কিন্তু, এই ঘটনায় দেশ তথা বিমানবন্দরের নিরাপত্তা প্রস্নের মুখে! মাত্র ১৩ বছর বয়সী এক আফগান কিশোর অবিশ্বাস্য উপায়ে কাবুল থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেল। এই কিশোরের কাছে বিমানের টিকিট ছিল না। তাহলে সকলের নজর এড়িয়ে সে কীভাবে উড়ানে চাপলো? জানা গিয়েছে, কাবুল বিমানবন্দরে ঢুকে কাম এয়ারের একটি বিমানের চাকার ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে পড়ে সে।
গত রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১.১০ নাগাদ কাম এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর RQ-4401 যখন কাবুল থেকে প্রায় দুই ঘণ্টা যাত্রার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে নামে, তখন ঘটনাটি প্রকাশ্যে আসে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিমান অবতরণের পর বিমানটির কাছাকাছি এলাকায় এক কিশোরকে ঘুরতে দেখা যায়। পরে তাকে আটক করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়।
সিআইএসএফ-এর জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। কৌতূহলবশত কাবুল বিমানবন্দরে ঢুকে বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে উঠে পড়েছিল। ল্যান্ডিং গিয়ারের কাছ থেকে ওই কিশোরের ছোট লাল অডিও স্পিকারও উদ্ধার করা হয়। সে বিনা টিকিটে ব্রমণের কথাও স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদ শেষে সবদিক খতিয়ে দেখে, রবিবারই দুপুর সাড়ে ১২টায় ওই একই বিমানে কিশোরটিকে ফের আফগানিস্তানে ফেরৎ পাঠানো হয়।
এই ঘটনাটি কেবল বিমান নিরাপত্তা নিয়েই গুরুতর প্রশ্ন উত্থাপন করেনি, বরং তুলে ধরছে যে- আফগানিস্তানের লোকেরা যেকোনও উপায়ে অন্যান্য দেশে পৌঁছানোর চেষ্টা করছে। বর্তমানে, ভারতীয় সংস্থাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে।
বেশ কয়েকজন বিমান বিশেষজ্ঞ এই ঘটনাটিকে মারাত্মক বলে বর্ণনা করেছেন, যেখানে তারা উল্লেখ করেছেন যে বিমানের বাইরে উড্ডয়নের সময় বেঁচে থাকা প্রায় অসম্ভব। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বিমান বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন এই ধরনের ঝুঁকির যাত্রা সম্পর্কে বলেছেন, "ওড়ার পর, হুইল বে দরজাটি খুলে যায়, চাকাটি পিছনে সরে যায় এবং দরজাটি বন্ধ হয়ে যায়। সম্ভবত কিশোরটি সেই ঘেরা স্থানে প্রবেশ করেছিলেন, যেখানে যাত্রী কেবিনের মতো তাপমাত্রা বজায় রেখে চাপ দেওয়া হয়েছিল। কিশোরটি বেঁচে থাকার জন্য উড়ানের অভ্যন্তরীণ কোনও কাঠামো আঁকড়ে ছিল।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?