মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | 'ছোটবেলা থেকে এই জল দেখিনি', বিপর্যস্ত শহরে নজর মেয়রের, কখন জলমুক্তি শহরের? আশার কথা শোনালেন ফিরহাদ 

রিয়া পাত্র | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ১৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মেঘলা আকাশ, পুজোয় বৃষ্টি কতটা হবে? কলকাতায় এই আলোচনা গত কয়েকদিন ধরেই। তবে একরাতে আমূল বদলে যাবে গোটা শহরের পরিস্থিতি, ভাবতে পারেননি কেউই। সোমবার মাঝরাত থেকে মঙ্গলবারের ভোর। টানা ঘণ্টা পাঁচেকের তুমুল বর্ষণে ডুবে গিয়েছে তিলোত্তমা। শহরের উত্তর থেকে দক্ষিণ, মধ্য কলকাতা থেকে সল্টলেক, নিউটাউন সর্বত্র ছবি কম বেশি একই রকম। হাঁটু কিংবা কোমর পেরনো জল। গাড়ির অর্ধেকের বেশি জলের নীচে। ঘরের একতলা জল থইথই। রাস্তায় যানবাহন অতি কম। রেল, মেট্রো লাইনে হুহু করে ঢুকছে জল, ব্যাহত ওই দুই পরিষেবা অন্যদিকে ইতিমধ্যেই শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। এই পরিস্থিতিতে অনেকের মুখেই ১৯৭৮-এর বন্যা পরিস্থিতির কথা। তারপর থেকে কার্যত শহরকে এভাবে ডুবে যেতে দেখেছেন বলে মনে করতে পারছেন না কেউই।

আরও পড়ুন: রাতভর তুমুল বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা, ডুবল রাস্তা, ব্যাহত ট্রেন-মেট্রো চলাচল

১৯৭৮-এর বন্যা পরিস্থিতির কথা খোদ মেয়রের গলাতেও। শহরে জল বাড়ার পর থেকেই সর্বক্ষণ নজর রাখছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার কন্ট্রোলরুমে সকাল থেকে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ তারক সিং। কলকাতার জল নামানোর গোটা প্রক্রিয়া নজরদারির জন্য তাঁরা কন্ট্রোল রুমে রয়েছেন। পুরসভা সূত্রে খবর, কলকাতায় যে পরিমাণ জল জমেছে, তা নিয়ন্ত্রণ করে আগের পরিস্থিতিতে শহরকে ফিরিয়ে আনতে লাগতে পারে বেশ কয়েকঘণ্টা। সব ঠিক করতে রাত হয়ে যেতে পারে। পাশাপাশি আশঙ্কা রয়েছে গঙ্গার আসন্ন বান নিয়ে। এদিন বিপুল বৃষ্টির পর লকগেট খুলে দেওয়া হলেও, লাভ হয়নি তাতে। গঙ্গা থেকে জল উলটে উপচে ঢুকে পড়েছে শহরে।  পাশাপাশি এদিন দুপুর-বিকেলে গঙ্গায় বান আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তখন লকগেট খোলা থাকলে বিপদ বাড়বে। শহরে একাধিক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনার পর, মেয়র পরামর্শ দিয়েছেন একান্ত প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরনোর।

আরও পড়ুন: জোড়া নিম্নচাপের সাঁড়াশি আক্রমণ, পুজোর আগেই আরও ভয়াবহ হবে কলকাতার পরিস্থিতি! ভয় ধরাচ্ছে হাওয়া অফিসের আপডেট

জলমগ্ন পরিস্থিতি সম্পর্কে এদিন মেয়র বলেন-'আমি ছোটবেলা থেকে কোনওদিন দেখিনি। আমাদের পাড়ায় জল জমে গিয়েছে। আদি গঙ্গা ভর্তি, জল নিতে পারছে না। আমি কখনও এই দৃশ্য দেখিনি। ১৯৭৮-এর বন্যা দেখেছি। এখনও অনেক জায়গায় দুস্থ মানুষ যাঁরা রাস্তার ধারে থাকেন বা নিচু এলাকাত থাকেন, তাঁদের জন্য স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। পুরসভা এবং থানার তরফে জানানো হয়েছে, খাবার সরবরাহ করা হবে। যদি আর বৃষ্টি না হয়, আশা করছি রাতের মধ্যে জল নেমে যাবে।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া