মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ১০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দক্ষ জনশক্তির এইচ-১বি ভিসা আবেদনের ফি এক লাখ ডলার করেছে ট্রাম্প প্রশাসন। তারপরই প্রশ্ন উঠেছে যে, চিকিৎসকদের ক্ষেত্রেও কি এই চড়া অঙ্কের ভিসা ফি কার্যকর হবে? এ নিয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, এইচ-১বি ভিসার এই এক লাখ ডলারের ফি দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের ছাড় মিলতে পারে।
ব্লুমবার্গ নিউজকে এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ঘোষণায় সম্ভাব্য ছাড়ের সুযোগ রাখা হয়েছে, যার আওতায় চিকিৎসক ও মেডিকেল রেসিডেন্টদের অন্তর্ভুক্ত করা যেতে পারে।
গত সপ্তাহে প্রকাশিত নির্বাহী আদেশে বলা হয়েছিল, যদি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি নির্দিষ্ট কর্মীদের ব্যক্তিগতভাবে বা কোনও নির্দিষ্ট সংস্থা বা শিল্পের জন্য নিয়োগকে 'জাতীয় স্বার্থবাহী' বলে মনে করেন, তাহলে এই বিশাল অঙ্কের আবেদন ফি মুকুব করা যেতে পারে। এ নিয়ে রজার্সেহর স্পষ্ট বক্তব্য, "তবে শেষ পর্যন্ত ঘোষণাপত্রের ভাষ্য অনুযায়ীই কাজ করবে ট্রাম্প প্রশাসন।"
এই প্রশ্ন উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি চিকিৎসা সংগঠনের উদ্বেগ প্রকাশের পর। সংগঠনের তরফে সতর্ক করে বলা হয় যে, আমেরিকার গ্রামাঞ্চলগুলি দীর্ঘদিন ধরে চিকিৎসকের সংকটে ভুগছে। এ অবস্থায় এমন চড়া অঙ্কের ফি আরোপে সিদ্ধান্ত চিকিৎসকের সংকটকে আরও তীব্রতর করতে পারে। চিকিৎসকেরা সতর্ক করে বলছেন, প্রস্তাবিত ভিসা ফি-র ফলে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মেডিকেল গ্র্যাজুয়েটদের সংখ্যা মারাত্মকহারে কমতে পারে।
হোয়াইট হাউস এইচ-১বি ভিসা আবেদনের জন্য এক লাখ ডলার ফি ঘোষণা করেছে। বর্তমানে এই ফি ২১৫ ডলার এবং এর সঙ্গে কিছু আনুষঙ্গিক প্রক্রিয়াকরণ খরচ যুক্ত হয়।
গত শুক্রবার এই ভিসা আরোপের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এরপর অস্বস্তি বেড়ে যায় মার্কিন প্রতিষ্ঠানগুলির, বিশেষ করে যারা এই ভিসারএইচ-১বি ভিসার মাধ্যমে আন্তর্জাতিক দক্ষ জনশক্তি ব্যবহার করছিল। তবে পরে হোয়াইট হাউস সেইসব উদ্বিগ্ন সংস্থাগুলোকে আশ্বস্ত করেছে। প্রশানের যুক্তি, এই ফি পুরোনো ভিসা হোল্ডার বা ভিসা নবীতকরণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের এইচ-১বি কর্মীরা বিদেশে ভ্রমণ করলে এক লাখ ডলার ফি ছাড়াই আবার আমেরিকায় প্রবেশ করতে পারবেন। নতুন নীতিটি গত রবিবার রাত ১২টা বেজে এক মিনিট থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন- হনুমান জি 'ভুয়ো হিন্দু দেবতা', আমেরিকায় রিপাবলিকান নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক, নিন্দার ঝড়
এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দক্ষতাসম্পন্ন এবং স্নাতক বা সমমানের ডিগ্রিধারী বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয়। এই ভিসার মেয়াদ তিন বছর, যা আরও তিন বছর বাড়ানো যায়।
ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন সোমবার এক মন্তব্যে লিখেছেন, "এ থেকে বোঝা যায় যে বর্তমানে দেশে প্রায় সাত লাখ এইচ-১বি ভিসাধারী কর্মী এবং আরও প্রায় পাঁচ লাখ নির্ভরশীল ব্যক্তি রয়েছেন।"
গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০১২ সাল থেকে অনুমোদিত এইচ-১বি ভিসার অন্তত ৬০ শতাংশ কম্পিউটার সম্পর্কিত চাকরির জন্য দেওয়া হয়েছে। তবে হাসপাতাল, ব্যাঙ্ক, বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানও এই ভিসার জন্য আবেদন করে থাকে।
প্রতি বছর নতুন করে ইস্যু করা এই ভিসার সংখ্যা সর্বোচ্চ ৬৫ হাজারে সীমিত। এর সঙ্গে স্নাতকোত্তর বা তার বেশি ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা বরাদ্দ থাকে। এসব ভিসা লটারির মাধ্যমে বণ্টন করা হয়। তবে বিশ্ববিদ্যালয় ও অলাভজনক প্রতিষ্ঠানগুলো এই সীমার আওতামুক্ত।
পিউ রিসার্চের হিসাবে, ২০২৩ সালে অনুমোদিত এইচ-১বি ভিসাধারীদের প্রায় তিন-চতুর্থাংশই ভারত থেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?