মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ৩৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে 'স্ট্যাচু অফ ইউনিয়ন' নামে পরিচিত ৯০ ফুট উঁচু হনুমানের মূর্তি নিয়ে মন্তব্যের জন্য সেখানকার একজন রিপাবলিকান নেতা সমালোচনার মুখে পড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে 'খ্রিস্টান জাতি' হিসাবে বর্ণনা করেছেন টেক্সাসের রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান। তিনি হিন্দু দেবতার মূর্তি নির্মাণের বিরোধিতা করেছেন।
টেক্সাসের সুগার ল্যান্ড শহরের শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে অবস্থিত হনুমান মূর্তির ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান লিখেছেন, "আমরা কেন টেক্সাসে একজন ভুয়ো হিন্দু দেবতার একটি মিথ্যা মূর্তি স্থাপনের অনুমতি দিচ্ছি? আমেরিকা, মানে আমরা একটি খ্রিস্টান জাতি এটা মনে রাখতে হবে।"
অন্য একটি পোস্টে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের নেতা বাইবেল উদ্ধৃত করে বলেছেন, "আমি ছাড়া তোমাদের অন্য কোনও দেবতা থাকা উচিত নয়। তোমাদের নিজের জন্য কোনও ধরণের মূর্তি বা স্বর্গে, পৃথিবীতে বা সমুদ্রে কোনও কিছুর মূর্তি তৈরি করা উচিত নয়।"
Why are we allowing a false statue of a false Hindu God to be here in Texas? We are a CHRISTIAN nation!pic.twitter.com/uAPJegLie0
— Alexander Duncan (@AlexDuncanTX) September 20, 2025
এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া
ডানকানের মন্তব্য শীঘ্রই সোশাল মিডিয়ায় ছড়াতেই নিন্দার ঝড় উঠেছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ) এই বিবৃতিটিকে "হিন্দু-বিরোধী এবং আদুনে ঘৃতাহূতি" বলে অভিহিত করেঠে। সংগঠনের তরফে আনুষ্ঠানিকভাবে টেক্সাসের রিপাবলিকান পার্টির কাছে অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য আবেদন জানানো হয়।
হিন্দু আমেরিকান ফাউন্ডেশন পোস্ট করেছে, "হ্যালো টেক্সাস রিপাবলিকান পার্টি, আপনারা কি আপনাদের দলের সিনেট প্রার্থীকে শাস্তি দেবেন যিনি প্রকাশ্যে বৈষম্যের বিরুদ্ধে দলের নিজস্ব নির্দেশিকা লঙ্ঘন করছেন - বেশ কিছু জঘন্য হিন্দু-বিরোধী ঘৃণা প্রদর্শতিত হয়েছে - প্রথমে সংশোধনীর প্রতিষ্ঠা ধারার প্রতি অসম্মান করার কথা তো বাদই দেওয়া হচ্ছে?"
Hello @TexasGOP, will you be disciplining your senate candidate from your party who openly contravenes your own guidelines against discrimination—displaying some pretty sordid anti-Hindu hate—not to mention disrespect for the 1st Amendment’s Establishment Clause? https://t.co/5LItlu7Zu2 pic.twitter.com/oqZkZozUBR
— Hindu American Foundation (@HinduAmerican) September 22, 2025
অনেক নেটিজেন রিপাবলিকান নেতাকে মনে করিয়ে দিয়েছেন যে, মার্কিন সংবিধান তাদের যেকোনও ধর্ম পালনের স্বাধীনতা দেয়।
জর্ডান ক্রাউডার নামে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, "কেবলমাত্র আপনি হিন্দু নন বলেই এটা মিথ্যা নয়। যীশু পৃথিবীতে আসার প্রায় ২০০০ বছর আগে বেদ লেখা হয়েছিল এবং অসাধারণ গ্রন্থ।" আর খ্রিস্টধর্মের উপর স্পষ্ট প্রভাব আছে... তাই আপনার পূর্ববর্তী এবং প্রভাবিত 'ধর্ম'কে সম্মান করা এবং গবেষণা করা বুদ্ধিমানের কাজ হবে।"
'স্ট্যাচু অফ ইউনিয়ন'
২০২৪ সালে উন্মোচিত 'স্ট্যাচু অফ ইউনিয়ন' মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু হিন্দু দেব-দেবীর মূর্তিগুলির মধ্যে একটি। এটি শ্রী চিন্নাজীর স্বামীজির কল্পনায় নির্মিত এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ মূর্তি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?