শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মানব শরীরে নতুন অঙ্গের আবিষ্কার! ক্যানসারের চিকিৎসায় নয়া দিগন্তের হদিশ পেলেন বিজ্ঞানীরা

নিজস্ব সংবাদদাতা | ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৩০Soma Majumder

মানব শরীরে এক নতুন অঙ্গের হদিশ পেয়েছেন বিজ্ঞানীরা। প্রস্টেট ক্যানসারের বিষয়ে গবেষণা করার সময়ে আচমকাই ওই অঙ্গ খুঁজে পান নেদারল্যান্সের বিজ্ঞানীদের দল। নেদারল্যান্ডের ক্যানসার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মানুষের গলায় লুকিয়ে থাকা  একটি লালা গ্রন্থি আবিষ্কার করেছেন। এই নতুন গ্রন্থিগুলোকে টিউবারিয়াল স্যালিভারি গ্রন্থি বলা হচ্ছে। গবেষণায় দেখা গেছে, এই গ্রন্থিগুলো নাসোফ্যারিঞ্জে অবস্থিত, যা নাকের পেছনের অংশ এবং গলার উপরের অংশকে ঘিরে থাকে। এই স্থানটি মানুষের শরীরে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হলেও, এই লালা গ্রন্থিগুলো আগে কখনও শনাক্ত করা যায়নি।

অন্তত একশো জন রোগীর শরীরে পরীক্ষা চালিয়ে ওই লালা গ্রন্থির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কার ক্যানসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে, কেবল শারীরবৃত্তীয় জ্ঞানের জন্য নয়, বরং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করবে এই আবিষ্কার। বিশেষ করে ক্যানসারের রেডিয়েশন থেরাপির সময় এই গ্রন্থিগুলো সুরক্ষিত রাখা গেলে রোগীর মুখ, গলার শুষ্কতা ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া কমানো সম্ভব হতে পারে।

আরও পড়ুনঃ পুজোর আগে ঝামেলা ছাড়াই ঝকঝকে রান্নাঘর! সহজ কটি ট্রিকসের জাদুতে হেঁশেলে চট করে জমবে না ধুলোময়লা

গবেষণার প্রধান বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই আবিষ্কার মাথা ও ঘাড়ের ক্যানসারের চিকিৎসা পরিকল্পনায় নতুন দিক খুলে দিতে পারে এবং রোগীদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। আসলে ক্যানসারের চিকিৎসা করার সময় রেডিওথেরাপি ব্যবহার করা হয়। সেসময়ে রোগীদের যাতে কথা বলতে কিংবা খাবার চিবোতে সমস্যা না হয় তার জন্য প্রধান লালাগ্রন্থিগুলিকে বাঁচিয়ে তা প্রয়োগ হয়। কিন্তু এতদিন হাজার হাজার ‌আণুবীক্ষণিক লালা গ্রন্থিগুলির সম্পর্কে বিজ্ঞানীরা অবহিত ছিলেন না বলে সেগুলো রেডিয়েশনের কবল থেকে বাঁচত না। ফলে রোগীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেত। আগামী দিনে এই লালা গ্রন্থিগুলির সম্পর্কে সচেতন থাকলে রেডিয়েশনের সময় রোগীদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া কম দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এই আবিষ্কার মানবদেহের গঠন ও কার্যকারিতার বোঝাপড়াকে আরও সমৃদ্ধ করেছে। বিজ্ঞানীরা আরও বিস্তারিতভাবে এই গ্রন্থিগুলোর কার্যকারিতা নিয়ে গবেষণা চালাচ্ছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া