রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১৩Riya Patra
আর কে দাশ
(প্রাক্তন বায়ুসেনা কর্তা)
গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরব যে স্ট্র্যাটেজিক মিউচ্যুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট (এসএমডিএ) সাক্ষর করেছে তা নিঃসন্দেহে একদিকে যেমন আঞ্চলিক রেষারেষি বাড়াবে তেমনি ভারতকেও সৌদির সম্পর্কে নতুন করে ভাবাবে। কারণ এই চুক্তিতে বলা হয়েছে দুই দেশের যে কোনও একটি দেশের উপর আক্রমণকে অন্য দেশ তাদের উপর আক্রমণ হয়েছে বলে মনে করবে। যেটা ন্যাটো সদস্য দেশগুলি মনে করে। এর ফলে একজনের সাহায্য নিয়ে আরেকজন প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠবে। এক কথায় বলতে গেলে ইসলামাবাদ এবং রিয়াধ দু'দেশই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের শক্তিশালী প্রতিরক্ষা ক্ষেত্র তৈরি করবে। খেয়াল রাখতে হবে ইরানের উপর ইজরায়েলের আক্রমণ এবং মধ্য প্রাচ্যে আমেরিকার নিরাপত্তা প্রদান সম্পর্কে প্রশ্ন ওঠার পরেই কিন্তু এই চুক্তি সাক্ষরিত হয়েছে।
ভারতের পক্ষ থেকে এই চুক্তি সম্পর্কে খুব 'মাপা' প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তারা জানিয়েছে বিষয়টি তাদের নজরে আছে। বিশেষজ্ঞদের চোখে এই ধরনের চুক্তির পিছনে ভারতের উপর চাপ সৃষ্টির জন্য পাকিস্তানের চেষ্টার দিকটি নজরে এসেছে। যদিও প্রশ্ন উঠেছে, যদি ভবিষ্যতে আবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয় সেক্ষেত্রে সৌদি আদৌ তাদের সেনা পাঠিয়ে বা প্রত্যক্ষভাবে ভারতের বিরুদ্ধে কোনও 'মিলিটারি সাপোর্ট' পাঠাবে কিনা। খেয়াল রাখতে হবে ভারত ও সৌদি আরবের মধ্যে কিন্তু অর্থনৈতিক, জ্বালানি এবং প্রতিরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। যদি বিরাট কিছু পরিবর্তন না হয় তবে এই দুই দেশ কিন্তু কখনই একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র তুলবে না।
পাকিস্তান এই নিয়ে যতই লাফালাফি করুক না কেন সৌদির তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দু'দেশের মধ্যে এটা একটা দীর্ঘস্থায়ী চুক্তি কিন্তু কখনও এটা ভারত বিরোধী কোনো পদক্ষেপ নয়। যদিও এটা এমন একটা সময় হয়েছে যখন সদ্য ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ঘটে গিয়েছে এবং সৌদি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু এই চুক্তির ক্ষেত্রে কিন্তু কোথাও ভারতের নাম বা অন্য কোনো দেশের নাম করা হয়নি। অনেকেই মনে করছেন এটা যতটা না ভারতের বিপক্ষে যাবে তার থেকে অনেক বেশি হল ইজরায়েলকে একটা বার্তা দেওয়া হবে।
আরও পড়ুন: গরমেও এবার দারুন স্বস্তি, থাকবেন ঠান্ড ঠান্ডা কুল কুল, দাম কমল এসি মেশিন-আইসক্রিমের!
আপাত দৃষ্টিতে এই ধরনের চুক্তির স্বল্পমেয়াদি দিক হল যৌথ মহড়া, প্রশিক্ষণ এবং পারস্পরিক তথ্য আদান প্রদান। কিন্তু এর অর্থ কখনও ভারতের বিপক্ষে কোনো অক্ষ গড়ে তোলার প্রয়াস নয়। কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষেত্রে ভারতকে খেয়াল রাখতে হবে এই ধরনের আঞ্চলিক মেরুকরণের উপর। সেখানে পাকিস্তান ও সৌদি আরব এই বিষয়টি নিয়ে কতদূর অগ্রসর হয় সেটাও খেয়াল রাখার মতো বিষয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে ভারত ও সৌদির মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক কিন্তু যথেষ্ট মজবুত।
ভারত এবিষয়ে অত্যন্ত মাপা পদক্ষেপ নিচ্ছে। সে যেমন খুব সতর্ক হয়ে এই প্রসঙ্গে মন্তব্য করছে তেমনি সৌদির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?