সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পুজোর আগে ঝামেলা ছাড়াই ঝকঝকে রান্নাঘর! সহজ কটি ট্রিকসের জাদুতে হেঁশেলে চট করে জমবে না ধুলোময়লা

সোমা মজুমদার | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২৩Soma Majumder

রান্নাঘর শুধু স্বাদ ও পুষ্টির কেন্দ্র নয়, এটি পরিবারের স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। রান্নাঘর যদি অপরিষ্কার, ধুলাময়লা বা দুর্গন্ধযুক্ত হয়, তা যেমন রান্নার আনন্দ কমায়, তেমনই স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে। অনেকেই রান্নাঘর পরিষ্কার করা সময়সাপেক্ষ ও ক্লান্তিকর কাজ মনে করেন। দেওয়ালে তেল ছিটানো, গ্যাসে ওভেনে দাগ, সিঙ্কে ময়লা,রান্নাঘরের তাকে ধুলো-সব মিলিয়ে কাজটি মনে হয় খুবই ঝামেলাপূর্ণ। তবে কয়েকটি সহজ ও স্মার্ট টিপস মেনে চললে কোনও ঝামেলা ছাড়াই আপনার রান্নাঘরকে ঝকঝকে করা সম্ভব। 

১. সিঙ্ক পরিষ্কারঃ লেবু ও বেকিং সোডার প্রাকৃতিক অ্যাসিডের ক্লিনিং ক্ষমতা আছে। দুটি উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং সিঙ্কে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ময়লা ও দুর্গন্ধ উভয়ই দূর হবে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যকর খাবার খেয়েও ফুলে রয়েছে পেট? নেপথ্যের তিন ‘খলনায়ক’-কে শায়েস্তা করলেই কমবে পেটফাঁপা

২. সহজে দূর করুন দেওয়াল ও টাইলসের তেলঃ ভিনিগার ও গরম জল মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন। টাইলস ও দেওয়ালে স্প্রে করে স্ক্রাবার দিয়ে ঘষুন। কয়েক মিনিটের মধ্যে তেল ও দাগ চলে যাবে।

৩. চিমনি ও এক্সহস্ট ফ্যান পরিষ্কার করুনঃ চিমনি ও ফ্যানে দ্রুত তেল জমে যায়। ভিনিগার, বেকিং সোডা ও গরম জলের মিশ্রণে ফিল্টার ভিজিয়ে রাখুন, তারপর ব্রাশ দিয়ে ঘষুন। প্রতি ১৫ দিনে একবার পরিষ্কার করলে ময়লা জমবে না।

৪. মশলা ও রান্নাঘরের আলমারি রক্ষণাবেক্ষণঃ প্রতি সপ্তাহে শুকনো কাপড় দিয়ে আলমারি মুছুন। এতে মশলা পড়লে প্রথমে ভ্যাকুয়াম ক্লিনার বা শুকনো ব্রাশ দিয়ে পরিষ্কার করুন, তারপর কাপড় দিয়ে মুছে ফেলুন। আলমারিতে ক্যামফর রাখলে পোকামাকড়ও দূরে থাকবে।

৫. মেঝে পরিষ্কারঃ গরম জলে সামান্য ভিনিগার ও লেবুর রস মিশিয়ে মেঝে পরিষ্কার করুন। এটি শুধু মেঝে পরিষ্কার হবে না, রান্নাঘরও সতেজ থাকবে এবং জীবাণুও দূর হবে।

আরও পড়ুনঃ পুজোপার্বণের মরশুমে উপোস! শরীর ভাল রাখতে গলায় ঢালবেন কোন কোন পানীয়, জেনে নিন

৬. ব্লিচিং পাউডারঃ অনেক দিনের জমে থাকা তেল পরিষ্কার করতে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। অল্প ব্লিচিং পাউডার জলে মিশিয়ে টাইলসে লাগিয়ে নিন। তারপর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। ব্লিচ ব্যবহার করার আগে অবশ্যই গ্লাভস পরবেন।

৭. সূক্ষ্মতার দিকে নজর: দৈনন্দিন কাজের সুবিধার জন্য ছোট ছোট জিনিসের দিকে নজর দিতে হবে। যেমন খোলা তাক যথাসম্ভব এড়িয়ে চললে ধুলো কম জমবে, বাসন থেকে মশলাপাতিতে ময়লা লাগবে না। খাবারে সংক্রমণ এড়াতে দূরে কোনও কোনায় ময়লা ফেলার ব্যবস্থা করুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া