সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | হাতের সামান্য ব্যথাই কি হার্ট অ্যাটাকের সংকেত? ধমনীর ব্লকেজের ৭ মারাত্মক লক্ষণ না চিনলে অকালে শেষ হবে জীবন

সোমা মজুমদার | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫২Soma Majumder

সময়ের সঙ্গে বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, অনিয়মিত জীবনধারা, শরীরচর্চার অভাব সহ বিভিন্ন কারণে অল্প বয়সিদের মধ্যেও বাসা বাঁধছে বিভিন্ন ধরনের হৃদরোগ। হৃদরোগের মারণ অসুখের অন্যতম কারণ হল ধমনীর ব্লকেজ। সাধারণত আমরা মনে করি এই সমস্যা শুধু হার্ট বা মস্তিষ্কের রক্তনালিতেই সীমাবদ্ধ, কিন্তু শরীরের অন্য অংশেও এর প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা যায়। বিশেষ করে হাত ও বাহুতে রক্ত চলাচল ব্যাহত হলে শরীর কয়েকটি স্পষ্ট সংকেত পাঠায়, যেগুলো দ্রুত চিহ্নিত করতে পারলে বড় বিপদ এড়ানো সম্ভব।

আরও পড়ুনঃ স্বাস্থ্যকর খাবার খেয়েও ফুলে রয়েছে পেট? নেপথ্যের তিন ‘খলনায়ক’-কে শায়েস্তা করলেই কমবে পেটফাঁপা

১. হঠাৎ তীব্র হাতের ব্যথাঃ হাত হঠাৎ করেই প্রচণ্ড ব্যথা করতে পারে। এই ব্যথা গভীর, ধারালো বা অসহনীয় হতে পারে। চিকিৎসকরা জানান, অনেক সময় এটি ক্রিটিক্যাল লিম্ব ইস্কেমিয়া নামে গুরুতর পরিস্থিতির ইঙ্গিত দেয়, যখন রক্তপ্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। এটি উপেক্ষা করলে বড় বিপদ হতে পারে। 

২. আঙুলের রং পরিবর্তনঃ রক্ত প্রবাহ কমে গেলে আঙুল স্বাভাবিক গোলাপি রঙ হারিয়ে নীলচে, সাদাটে বা বেগুনি আভা ধারণ করতে পারে। একে অ্যাক্রোসায়ানোসিস বলা হয়। এই রং পরিবর্তন রক্তে অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ার স্পষ্ট লক্ষণ।

৩. বাহু বা নিচের হাতে ক্লান্তি ও টান ধরাঃ হাতের পেশি যথেষ্ট অক্সিজেন না পেলে কাজের সময় বাহুতে ভারীভাব, দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া কিংবা টান ধরার অনুভূতি হতে পারে। হাঁটাহাঁটি বা কিছু কাজ করলেই এই উপসর্গ বাড়ে।

৪. নখের বৃদ্ধি ধীর হয়ে যাওয়াঃ রক্ত সঞ্চালন ব্যাহত হলে ত্বক ও নখ যথেষ্ট পুষ্টি পায় না। ফলে নখ স্বাভাবিকের তুলনায় ধীরে বাড়ে, ভঙ্গুর হয়ে যায় বা রং পরিবর্তন হয়। এই লক্ষণও উপেক্ষা করা উচিত নয়, কারণ এটি শরীরের রক্তনালীর সমস্যার আভাস দেয়।

৫. পেশির দুর্বলতাঃ হাতে দীর্ঘ সময় রক্ত চলাচল না হলে ধীরে ধীরে পেশির শক্তি কমতে থাকে। গ্রিপ বা ধরার ক্ষমতা কমে যাওয়া, সহজ কাজেও দুর্বলতা অনুভব করা কিংবা সময়ের সঙ্গে পেশির ক্ষয় হওয়া — সবই ব্লকেজের গুরুতর লক্ষণ হতে পারে। 

৬. হাত ঠান্ডা হওয়াঃ যদি আপনার হাত ঠান্ডা থাকে, তাহলে তা হৃদযন্ত্রের কারণে রক্ত সঞ্চালনের দুর্বলতার লক্ষণ হতে পারে। যখন হৃদপিণ্ড সঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না, তখন রক্ত হাত এবং পায়ের মতো অঙ্গ থেকে দূরে যায়। ফলে হাত এবং পা ঠান্ডা, ঘামতে শুরু করে। 

৭. হাত ফোলাঃ হাত অথবা পা ফুলে যাওয়া এডিমা নামেও পরিচিত। এটি হৃদযন্ত্রের ব্যর্থতার লক্ষণ হতে পারে। যখন হৃদপিণ্ডের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায়, তখন হাত ও পায়ে তরল জমা হতে থাকে। ফলে ফোলাভাব দেখা দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া