বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ অক্টোবর ২০২৩ ১৭ : ০১Pallabi Ghosh
আজ বুধবার সকালে নিজের এক্স অ্যাকাউন্টে নিশিকান্ত দুবে লিখেছেন, "প্রশ্নটা সংসদীয় নিয়মকানুন, জাতীয় নিরাপত্তা এবং সাংসদের শোভনীয়তা, দুর্নীতি এবং অপরাধমূলক কাজ নিয়ে। তাঁকে জবাব দিতে হবে যে, দুবাই থেকে এনআইসির ইমেল অ্যাক্সেস করা হয়েছিল কিনা, অর্থের বিনিময়ে প্রশ্ন করা হয়েছিল কিনা এবং বিদেশ সফরের অর্থ কোথা থেকে এসেছিল। তাঁকে জবাব দিতে হবে, বিদেশ সফরের আগে তিনি লোকসভার স্পিকার এবং বিদেশমন্ত্রকের অনুমতি নিয়েছিলেন কিনা।" তিনি আরও লিখেছেন, "প্রসঙ্গটা আদানি, ডিগ্রি বা চুরি নিয়ে নয়। প্রসঙ্গ হল, দেশকে ভুল বোঝানো এবং দুর্নীতি করা।" উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সাংসদ অর্থের বিনিময়ে নিজের বিবেক বিক্রি করেছেন বলে অভিযোগ করেছেন নিশিকান্ত দুবে। এর আগেও নিশিকান্তের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি দাখিল করার অভিযোগ তুলেছিলেন মহুয়া। ফের সেই অভিযোগ তোলেন তিনি। তার পাল্টা এই পোস্ট নিশিকান্ত দুবের। মহুয়ার মৈত্র তাঁর এক্স অ্যাকাউন্টে লেখেন, "কে মিথ্যা বলছেন? ২ দিন আগেই ভুয়ো ডিগ্রিধারী বলেছিলেন, তদন্তকারী সংস্থাকে দুবাইয়ে লগ ইন সহ সমস্ত তথ্য দিয়েছে এনআইসি। এবার অশ্বিনী বৈষ্ণো বলছেন, লোকসভা অথবা স্বাধীকার কমিটি চাইলে তথ্য দেবে এনআইসি। আমাদের বিরুদ্ধে আক্রমণে বিজেপিকে স্বাগত। তবে আদানি এবং গোড্ডাকে দিয়ে সেটা হবে না, এটা ভাল কৌশল নয়।"
ব্যবসায়ী দর্শন হিরানন্দানী গোষ্ঠীর থেকে টাকা নিয়ে তাঁদের স্বার্থে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে। তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকপাল তদন্তে দাবি জানিয়েছেন নিশিকান্ত দুবে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ সামনে আনা জয় অনন্ত দেহাদ্রিকে চিঠি লিখে আরও বিস্তারিত তথ্য প্রকাশের আবেদন জানাতে চলেছেন নিশিকান্ত দুবে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আনা অভিযোগ ইতিমধ্যেই পাঠানো হয়েছে লোকসভার স্বাধীকার কমিটিতে। মহুয়া মৈত্র তাঁর লগ ইন সম্পর্কিত তথ্য ব্যবসায়ীকে দিয়েছিলেন কিনা এবং তার পিছনে কী স্বার্থ ছিল, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে চিঠি দেন নিশিকান্ত দুবে। জবাবে, অশ্বিনী বৈষ্ণো জানান, স্বাধীকার কমিটিতে তথ্য দেওয়ার ব্যাপারে তদন্তে রবকম সাহায্য করবে এনআইসি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?