সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | স্বাস্থ্যকর খাবার খেয়েও ফুলে রয়েছে পেট? নেপথ্যের তিন ‘খলনায়ক’-কে শায়েস্তা করলেই কমবে পেটফাঁপা

সোমা মজুমদার | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪৮Soma Majumder

আজকাল অল্পবয়সিরাও ব্লটিং বা পেটফাঁপার শিকার। পাচন প্রক্রিয়ায় গণ্ডগোলের সঙ্গে ব্লটিংয়ের সমস্যার যোগসূত্র রয়েছে। মূলত পেটে গ্যাস জমে গেলে বা পেট ফুলে গেলে ব্লটিং হয়। অনেকেই মনে করেন শুধু অস্বাস্থ্যকর বা অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খেলে পেট ফাঁপার সমস্যা হতে পারে। কিন্তু বাস্তবে এই ধারণা ঠিক নয়। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও অনেক সময় পেটে গ্যাস জমে যায়, অস্বস্তি হয়। নেপথ্যে থাকতে পারে বেশ কয়েকটি কারণ। যা উপেক্ষা করলে শারীরিক জটিলতা বাড়তে পারে। কেন স্বাস্থ্যকর খাবার খেয়েও পেট ফাঁপে? আসুন জেনে নেওয়া প্রধান তিনটি কারণ-

১. খাদ্যাভ্যাসঃ অনেক স্বাস্থ্যকর খাবারে এমন উপাদান থাকে যা আমাদের শরীর পুরোপুরি ভাঙতে পারে না। যেমন দুধ ও দুগ্ধজাত খাবারে থাকা ল্যাকটোজ, ফল ও সবজিতে থাকা ফ্রুকটোজ বা ফ্রুকট্যানস, কৃত্রিম মিষ্টিকারক সারবিটল ইত্যাদি। এগুলো অন্ত্রে পৌঁছে ব্যাকটেরিয়ার দ্বারা ভেঙে যায় এবং গ্যাস তৈরি করে। ফলে খাবার স্বাস্থ্যকর হলেও পেট ফাঁপা দেখা দেয়।

আরও পড়ুনঃ শরীরে থাকা ব্যাকটেরিয়াই রুখে দেবে কিডনি স্টোন! গবেষণায় নতুন আশার আলো, কী কী জানা গেল

২. আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রম) অথবা ফাংশনাল ডিসপেপসিয়াঃ যাদের অন্ত্র অতিরিক্ত সংবেদনশীল, তাদের সামান্য খাওয়ার পরও অস্বস্তি, বায়ু জমা ও পেট ফুলে ওঠে। আইবিএস বা ফাংশনাল ডিসপেপসিয়ার রোগীরা এই সমস্যায় বেশি ভোগেন। অন্ত্রের স্বাভাবিক চলাচল ব্যাহত হলে বা ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে পেটের ফাঁপা ভাব আরও বাড়তে পারে।

৩. কোষ্ঠকাঠিন্যঃ যাদের নিয়মিত মল ত্যাগে সমস্যা রয়েছে, তাদের অন্ত্রে খাবার দীর্ঘ সময় ধরে জমে থাকে। ফলে ফাইবার ও অন্যান্য উপাদান বেশি সময় ফার্মেন্ট হয়ে গ্যাস তৈরি করে। এর ফলেই পেটে চাপ ও ফাঁপাভাব বেড়ে যায়।

প্রতিকার কী হতে পারে

•    কোন খাবার খাওয়ার পর সমস্যা হচ্ছে তা খেয়াল রাখুন এবং প্রয়োজনে খাদ্যতালিকা থেকে কমিয়ে দেওয়া।

•    ‘লো-ফোডম্যাপ’ ডায়েট অনুসরণ করলে অনেকের ক্ষেত্রে উপকার হয়।

•    পর্যাপ্ত জল পান ও ফাইবার নিয়ন্ত্রিতভাবে খেতে হবে। 

•    ধীরে ধীরে চিবিয়ে খাওয়া এবং একসঙ্গে অনেক খাওয়া চলবে না। 

আরও পড়ুনঃ রাতে ঘুমনোর আগে শুয়ে শুয়ে রিল স্ক্রল করেন? শরীরকে ভিতর থেকে শেষ করছে এই অভ্যাস, বাঁচার উপায় কী

•    নিয়মিত শরীরচর্চা, হাঁটা পেটফাঁপা কমাতে সাহায্য করে। 

•    স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন। অবসরে মন ভাল রাখার কাজ করুন। 

সমস্যা দীর্ঘস্থায়ী হলে বা পেটে তীব্র ব্যথা বা ওজন কমার মতো উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


মনে রাখবেন, স্বাস্থ্যকর খাবারও সকলের জন্য পুরোপুরি উপযোগী নয়। ব্যক্তিভেদে অন্ত্রের প্রতিক্রিয়া আলাদা হয়। তাই নিয়মিত ফাঁপা ভাব থাকলে খাবারের ধরন, জীবনযাপন ও হজম প্রক্রিয়া নিয়ে সচেতন হওয়া জরুরি। সঠিক খাদ্যাভ্যাস ও কিছু পরিবর্তনের মাধ্যমেই এ সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া