শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | দিনেদুপুরে নাবালিকাকে অপহরণ, কসবা থেকে গ্রেপ্তার অধ্যাপিকা

কৌশিক রয় | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতায় পাঁচ বছরের শিশু নাবালিকা অপহরণের কাণ্ডে গ্রেপ্তার কলেজের সহ অধ্যাপিকা সহ তিন। দমদমে নাবালিকা অপহরণের কাণ্ডে শহর জুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এবং সোমবার গ্রেপ্তার করা হয় কলেজের সহ-অধ্যাপিকা সহ তিনজনকে। উল্লেখ্য, দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর অবশেষে অপহৃত পাঁচ বছরের এক নাবালিকাকে এদিন সকালে কসবা থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা যায়, মামলা দায়ের করার পর সোমবার ভোরে প্রায় ৬টা নাগাদ কসবা রোডের ১৯২জি ঠিকানা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়া হয়।

জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে রয়েছেন অরুণিমা চন্দা (৫২), সোনারপুর থানার বাসিন্দা, অনুষ্কা চন্দা চৌধুরী (২০), সোনারপুর থানার বাসিন্দা এবং অনুপভা চন্দা (৪৪), কসবা থানার বাসিন্দা। জানা গিয়েছে, ঘটনার অন্যতম অভিযুক্ত অরুণিমা চন্দা একটি কলেজের সহকারী অধ্যাপক, যা পুরো ঘটনায় নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ সূত্রে খবর, যে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে সে পরিবারের সঙ্গে রাস্তাতেই থাকত। মেয়েক খুঁজে না পেয়ে তারা পুলিশকে তাদের অপহৃত হওয়ার ঘটনার অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে বিশ্বকর্মা পুজোর দিন। সোমবার সকালে অবশেষে সেই শিশু কন্যাকে উদ্ধার করে পুলিশ। অপহৃত শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্ত সহ-অধ্যাপিকা অরুণিমা সহ বাকিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনার মোটিভ এখনো ক্লিয়ার নয়। কী কারণে ওই সহ অধ্যাপিকা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তা জানতে তদন্ত জারি রাখা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য প্রকাশ্যে আসবে বলেই পুলিশ জানিয়েছে। গত ১৬ তারিখ দমদম স্টেশনের বাইরে থেকে অপহরণ করা হয় এক নাবালিকাকে। তদন্ত নামে সিঁথি থানার পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় তিনজনে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে। পুলিশের অনুমান ছিল অপহরণের পিছনে চেনা কেউ যুক্ত রয়েছে। তদন্তে নেমে এদিন গ্রেপ্তার করা হয় ওই সহ অধ্যাপিকা সহ তিনজনকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া