সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৪২Sanchari Kar
সারাদিন তুমুল ব্যস্ততার পর রাতে বিছানায় শুয়ে রিল স্ক্রোল করতে অনেকেই ভালবাসেন। বা পছন্দের সিরিজ-সিনেমা দেখে নেন আরাম করে। কিন্তু আপাত দৃষ্টিতে নিরীহ এই অভ্যাসই ডেকে আনতে পারে চরম বিপদ।
বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, ঘুমনোর ঠিক আগে ফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলে শরীরে মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। শুধু তাই নয়, ২০২৪ সালের অক্টোবরে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে—রাতে ঘুমনোর আগে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলে পরের দিন ঘুমের সময়সীমাও কমে যায়।
এই ক্ষতিকর দিকগুলি তুলে ধরে এবং তা থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় জানিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন অর্থোপেডিক সার্জন এবং স্পোর্টস ডাক্তার ড. মনন ভোরা। তিনি বলেছেন, রাতে ফোন ব্যবহার করলে ঘুমের ধারা নষ্ট হতে পারে, আর তার প্রভাব পড়তে পারে পরের দিনের শক্তি এবং কর্মক্ষমতার উপরও।
চিকিৎসক ঘুমের আগে ফোনে স্ক্রল করার ক্ষতি নিয়ে সতর্ক করে সার্জন বলেন, “রাতে ফোন স্ক্রল করতে ভাল লাগতে পারে, কিন্তু একেবারেই তা বন্ধ করা উচিত। ফোনের নীল আলো মস্তিষ্ককে ভুল বার্তা দেয়—ওটা ভাবে এখনও দিন চলছে। এর ফলে মেলাটোনিন তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। মেলাটোনিনই সেই হরমোন, যা দ্রুত ঘুমোতে সাহায্য করে।”
শরীর যখন যথেষ্ট মেলাটোনিন তৈরি করতে পারে না, তখন গভীর ঘুমে যাওয়া সম্ভব হয় না। অর্থোপেডিক সার্জনের কথায়, “তাই সকালে ঘুম থেকে উঠলেও ক্লান্তি ও চাপ অনুভূত হয়।” সমাধান কিন্তু সহজ। তাঁর পরামর্শ, “ঘুমের নির্দিষ্ট সময়ের অন্তত এক ঘণ্টা আগে ফোন একেবারে দূরে সরিয়ে রাখুন।”
চিকিৎসকের কথায়, “রাতে শোওয়ার আগে ফোনে স্ক্রল করা মোটেও নিরীহ নয়। ফোনের নীল আলো মস্তিষ্ককে বোঝায় এখনো দিন চলছে, ফলে মেলাটোনিন তৈরি বন্ধ হয়ে যায় আর ঘুমের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হয়। এর ফল? ঘুম আসতে দেরি হয়, সকালে ঝিমঝিম ভাব নিয়ে ওঠা যায় আর সারা দিন ধরে সেই এনার্জির পিছনে ছুটতে হয় যা আসলে থাকা উচিত ছিল। অথচ, শোওয়ার আগে এক ঘণ্টা অফলাইনে থাকলেই পাওয়া যায় দীর্ঘ, গভীর আর চাপমুক্ত ঘুম।”
রাতের ঘুমনোর সময়টা ফোন বা স্ক্রিন থেকে দূরে থাকা আসলে নিজের শরীর-মনকে উপহার দেওয়ার মতো। একটু শৃঙ্খলা মেনে চললেই ঘুম হবে শান্ত, গভীর আর পরের দিনটা শুরু হবে নতুন এনার্জি নিয়ে। অর্থাৎ, এক ঘণ্টার ছোট্ট ত্যাগ আপনাকে দিতে পারে অনেক গুণ বেশি স্বস্তি আর সুস্থতা। কাজও হবে ভাল। মন থাকবে ভাল, চনমনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?