রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ২৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিহারে বিধানসভা ভোট নিয়ে উত্তেজনা চরমে, সৌজন্যে এসআইআর। চলছে প্রচার। এসবের মধ্যেই সূত্র মারফৎ ইন্ডিয়া টুডে টিভি জানতে পেরেছে যে, বিহারে ভোট হবে ছট পুজোর (২৮ অক্টোবর) পরেই। ভোট হতে পারে ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে। তিন দফায় বিধানসভা ভোট হতে পারে।
বিহারে বর্তমান বিধানসভার মেয়াদ চলতি বছর ২২ নভেম্বরে শেষ হচ্ছে। নির্বাচন কমিশনকে সেই তারিখের আগেই রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সূত্র আরও জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী সপ্তাহে নির্বাচনমুখী বিহারে যাবেন। নির্বাচনের প্রস্তুতির সঙ্গেই আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা পর্যালোচনা করবেন।
উল্লেখ্য, কমিশন পরিচালিত এসআইআর নিয়ে সম্প্রতি বিহারে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। যার ফলে খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষের নাম বাদ পড়েছে।
এসআইআর-এর জন্য বিরোধী ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনকে নিশানা করেছে। বিরোধী জোটের অভিযোগ, বিরোধীদের অনুগামী প্রকৃত ভোটারদের নাম বাতিল করার জন্যই এই প্রক্রিয়াটি কার্যকর করা হয়েছে। এদিকে, সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছে যে- ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও যদি কোনও গড়মিল পাওয়া যায় তবে তারা পুরো প্রক্রিয়াটি বাতিল করবে।
অতীতের রীতি অনুসারে, বিহারে আবারও একাধিক পর্যায়ে ভোটগ্রহণ হতে পারে। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচন তিনটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। করোনার আবহে ২০২০ সালের ২৮ অক্টোবর ৭১টি আসনে, ৩ নভেম্বর ৯৪টি আসনে এবং ৭ নভেম্বর ৭৮টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ফলাফল ঘোষণা করা হয়েছিল ১০ নভেম্বর।
তার আগে ২০১৫ সালে, পাঁচ পর্যায়ে বিহারে ভোটগ্রহণ হয়েছিল।
আরও পড়ুন- আরএসএস-এর শতবর্ষে ভারত ভাবনা: কেন হিন্দুদেরই উচিৎ ভারতবর্ষকে শাসন করা?
এই বছরের লড়াই আবারও ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এবং বিরোধী দলের ইন্ডিয়া জোটের মধ্যে হবে। বিজেপি, জনতা দল (ইউনাইটেড) এবং লোক জনশক্তি পার্টি (রামবিলাস) নিয়ে গঠিত এনডিএ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে আরও একটি মেয়াদের জন্য কুর্সি দখলের অপেক্ষায়। আরজেডি-এর নেতৃত্বে বিরোধী শিবির, কংগ্রেস এবং বাম দলগুলিও ক্ষমতা পেতে মরিয়া। তবে দুই জোটেই আসন রফা নিয়ে টানাপোড়েন রয়েছে।
২৪৩ সদস্যের বিহার বিধানসভায়, এনডিএ-র আসন সংখ্যা বর্তমানে ১৩১। একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির কাছে রয়েছে ৮০টি আসন। এছাড়া শাসক জোটে থাকা জেডি(ইউ)-এর ৪৫, হিন্দুস্তানি আওয়াম মোর্চা-র (ধর্মনিরপেক্ষ) ৪টি আসন। ২ জন নির্দলের সমর্থন রয়েছে শাসকের দিকে। ইন্ডিয়া জোটের ১১১ জন বিধায়ক রয়েছে, যার মধ্যে আরজেডি ৭৭, কংগ্রেস ১৯, সিপিআই(এমএল) ১১, সিপিআই(এম) ২ এবং সিপিআই ২।
আরও পড়ুন- দ্বিতীয় প্রেমিকার 'জটিলতায়' প্রথম প্রেমিকাকে খুন যুবকের! কানপুরে ভয়াবহ কাণ্ড!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?