রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চাহিদা মতো পণ না মেলার শাস্তি, নববূধবকে ঘরে আটকে রেখে সাপ ছেড়ে দিল শ্বশুরবাড়ির লোকেরা! সাপের ভয়ে বাড়ির বউ যখন তুর্কিনাচন নাচছেন তখন তা দেখে হাসির রোল স্বামী-সহ অন্য়ান্যদের। শেষপর্যন্ত সেই সাপের কামড়ে প্রায় যায়-যায় অবস্থা নির্যাতিতা মহিলার। তারপর কী হল?
শেষপর্যন্ত নির্যাতিতা ভয়ে কাঁপতে কাঁপতে কোনক্রমে ফোন করেছিলেন তাঁর বড় দিদিকে। তিনি এসে হাসপাতালে নিয়ে যান বোনকে।
বীভৎস এই ঘটনা ঘটেছে গত ১৮ সেপ্টেম্বর কানপুর শহরের কর্নেলগঞ্জে।
নির্যাতিতার দিদি রিজওয়ানা জানান, চলতি বছর ১৯ মার্চ তাঁর বোন রেশমার বিয়ে হয়েছিল শাহনাওয়াজের। বিয়ের পর থেকেই পাঁচ লাখ টাকা পণের দাবি করে শাহনাওয়াজের পরিবার। কিন্ত তা দেয়নি রেশমার পরিবার। কিন্তু, জোরাজুরি বেড়েছিল। চলছিল মানসিক ও শারীরিক নির্যাতন। যা ১৮ তারিখ মারাত্মক আকার নেয়।
বহু চাপাচাপির ফলে রেশমার পরিবার শ্বশুরবাড়িতে দেড় লাখ টাকা দিয়েছিল। কিন্তু তাতে মন ভরেনি শাহনাওয়াজের বাড়ির লোকেদের। এরপর বৃহস্পতিবার পণের বাকি টাকার দাবিতে রেশমাকে বাড়ির একটি ঘরে আটকে দেওয়া হয়। এরপর তাঁকে শায়েস্তা করতে ড্রেন দিয়ে সেই ঘরে একটি সাপ ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রেশমার দিদি রিজওয়ানার।
বন্ধ ঘরে সাপ দেখে ভয়ে পেয়ে যান রেশমা। অভিযোগ, গভীর রাতে সাপটি রেশমার পায়ে কামড় দেয়। সে ব্যথায় চিৎকার করতে থাকে। কিন্তু তাঁর শ্বশুরবাড়ির সোকেরা বন্ধ দরজা আর খোলেনি। বরং বাইরে দাঁড়িয়ে সব দেখে হাসতে হাসতে চলে যায়।
এরপর রেশমা কোনওক্রমে ফোনে দিদি রিজওয়ানার সঙ্গে যোগাযোগ করে। পৌঁছানোর পর, রিজওয়ানা বোন রেশমাকে গুরুতর অবস্থায় দেখতে পান। নিয়ে যান হাসপাতালে। যেখানে তাঁকে জরুরি চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
রিজওয়ানার অভিযোগের ভিত্তিতে, পুলিশ শাহনাওয়াজ, তাঁর বাবা-মা, বড় ভাই, বোন এবং আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অভিযোগের মধ্যে রয়েছে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারা।
আরও পড়ুন- এবার 'অপারেশন সিঁদুর' পর্ব দুই বা তিন, 'বেয়ারা' পাকিস্তানকে চরম সতর্কবাণী রাজনীথ সিংয়ের
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?