রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ৩১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: পুরনো শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের বলি হলেন এক নিরীহ যুবক। জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো তাঁর। শনিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বালিয়া জেলার হালদিপুর থানা এলাকায় এই হিংসাত্মক ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, কর্তব্যে চরম গাফিলতির অভিযোগে দুই সাব-ইন্সপেক্টর-সহ মোট চারজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুনীল যাদব (২৬)। তিনি নিরূপপুর গ্রামের বাসিন্দা ছিলেন। শনিবার সন্ধ্যায় একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাইপুরা ঢালা নামক স্থানে পুরনো বিবাদকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই হিংসাত্মক রূপ নেয়। সুনীল কোনও গোষ্ঠীর সঙ্গেই যুক্ত ছিলেন না। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি সেই সময়েই ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় সংঘর্ষের মধ্যে পড়ে যান এবং গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জেলার পুলিশ সুপার (এসপি) ওমবীর সিংহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের বাবা শিবশঙ্কর যাদবের অভিযোগের ভিত্তিতে পঙ্কজ রাই, লক্ষ্মীনারায়ণ চৌবে, নীরজ চৌবে, শ্রবণ দুবে এবং আরও তিন-চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বৈরিয়া সার্কেলের আধিকারিক মহম্মদ ফাহিম কুরেশি।
এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠায় কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। এসপি জানিয়েছেন, সাব-ইন্সপেক্টর রবি বর্মা ও উদয়প্রতাপ সিংহ এবং হেড কনস্টেবল অরবিন্দ যাদব ও কনস্টেবল অজয় যাদবকে "চরম গাফিলতি, শৃঙ্খলাভঙ্গ এবং কর্তব্যে অবহেলার" কারণে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চৈনছাপড়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ চৌবে এবং রাইপুরা গ্রামের পঙ্কজ রাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। গত ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং উভয় পক্ষের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ সুপারের মতে, সেই সময়ে পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই সম্ভবত পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে, যার পরিণতিতে সুনীল যাদবের মতো এক নিরীহ যুবকের প্রাণ গেল। তিনি আরও জানান, অভিযুক্তদের খোঁজে বর্তমানে তল্লাশি চালানো হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?