রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভোজপুরি গানে থানার সামনে উদ্দাম নাচ তরুণীর, ভিডিও ভাইরাল হতেই রেগে কাঁই পুলিশ, তারপর...

কৌশিক রয় | ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ২৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এক তরুণীর ইনস্টাগ্রাম রিল ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, থানার সামনে দাঁড়িয়ে রিল বানিয়ে পোস্ট করেছিলেন রুহি নামে ওই তরুণী। একটি জনপ্রিয় ভোজপুরি গানের সঙ্গে বানানো ওই রিলের ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কয়েক মিলিয়ন ভিউ অতিক্রম করার পর তা চোখে পড়ে পুলিশেরও। পুলিশের তরফে রুহিকে ভিডিওটি মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, ‘এত ভিউ হওয়া ভিডিও আমি মুছব না, তার চেয়ে মরে যাব তাও ভাল।’ এরপর এক সাব-ইনস্পেক্টর এবং এক মহিলা কনস্টেবল তাঁর বাড়িতে গিয়ে ভিডিওটি ডিলিট করতে বলেন। অভিযোগ, সেই সময় রুহি ছুরি হাতে নিয়ে আত্মহত্যার হুমকি দেন।

ঘটনা আরও নাটকীয় মোড় নেয় যখন আরেকটি ভিডিও পোস্ট করে রুহি অভিযোগ করেন, ‘আমরা তো শুধু গান রিলিজ হওয়ার পর থানার সামনে ভিডিও বানিয়েছিলাম। পুলিশ আমাদের হয়রানি করছে, কেন মুছব আমরা ভিডিও?’ একই সঙ্গে তিনি তাঁর ফলোয়ারদের উদ্দেশে বলেন, ‘এই ভিডিওটিকে ভাইরাল করে দিন।’ এই ঘটনাকে কেন্দ্র করে নেটমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, অনলাইনে ‘ভিউজ’ আর জনপ্রিয়তার নেশা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে দায়িত্ববোধের কথা ভুলেই গিয়েছে মানুষ। কিছুদিন আগে এক রেলওয়ে স্টেশনে চাঞ্চল্যকর দৃশ্য দেখা গিয়েছিল। প্রকাশ্যে স্টেশনের মধ্যে এক যুবতী ও এক যুবকের মধ্যে তুমুল সংঘর্ষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবতী ট্রেন থেকে নামার সময় নিজের একটি নাচের ভিডিও রেকর্ড করছিলেন।

ট্রেন থেকে নেমে তিনি ক্যামেরার সামনে নাচতে থাকেন। এই পর্যন্ত সব ঠিক ছিল। ঘটনার মোড় নেয় এরপর৷ ভিডিওতে দেখা যাচ্ছে যখন ওই যুবতী স্টেশনে উপস্থিত দুজন যুবকের কাছাকাছি চলে যান, তখন তাঁদের একজন ধৈর্য হারিয়ে আচমকা তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবতী একটি টপ এবং জিন্স পরে ক্যামেরার দিকে তাকিয়ে নাচছেন ও ট্রেন থেকে নামছেন। তাঁর উদ্দেশ্য যে ভিডিও রেকর্ড করা, তা স্পষ্ট। এরপর তিনি যখন ঘুরে দাঁড়িয়ে ওই দুই যুবকের সামনে আসেন, তখন একজন তাঁকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এই ঘটনায় যুবতী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'পাগল হয়ে গেছ তুমি?' উত্তরে যুবক বলেন, 'এটা কি তামাশা করার জায়গা?'

এরপর ফের যুবতী প্রশ্ন ছোঁড়েন, 'আপনি ধাক্কা দিলেন কেন?' যুবতী আরও বলেন, এর বিরুদ্ধে তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য যাত্রীদের সামনে তুমুল তর্কাতর্কি চলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে দুজন ব্যক্তি এগিয়ে আসেন এবং দু’পক্ষকেই শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কেউই পিছু হটেন না। এক সময় আরেকজন মহিলা ট্রেন থেকে নেমে ঘটনার বর্ণনা শোনেন। নৃত্যরত যুবতী তাঁর  নিজ ব্যাখ্যা তুলে ধরেন। অপরদিকে অভিযুক্ত যুবকও তাঁর মত করে ব্যাখ্যা দিয়ে বলেন যে কেন তিনি ধাক্কা দিয়েছেন। তখন ঘটনাস্থলে উপস্থিত তৃতীয় মহিলা বলেন, ধাক্কা না দিয়ে ভদ্রভাবে বলা উচিৎ ছিল। এরপর অভিযুক্ত যুবক নিজের আচরণের জন্য যুবতীর কাছে প্রকাশ্যে ক্ষমা চান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া