সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Two students create artificial intelligence to recreate the voice of dead people

লাইফস্টাইল | প্রয়াত প্রিয়জন আবার কথা বলবেন! এ আই-এর জাদুতে মৃত মানুষের গলা শোনা যাবে, যুগান্তকারী আবিষ্কার দুই ছাত্রের

আকাশ দেবনাথ | ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৩০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: প্রিয়জনকে হারানোর যন্ত্রণা হয়তো কখনওই পুরোপুরি দূর হয় না। মনের গভীরে শুধু থেকে যায় কিছু না-বলা কথা, কিছু অসমাপ্ত কথোপকথন। কেমন হত যদি সেই প্রিয় মানুষটির কণ্ঠস্বর আরও একবার শোনা যেত? পুরনো রেকর্ডিং নয়, একেবারে জীবন্ত কথোপকথনের মাধ্যমে? যা ছিল কল্পবিজ্ঞানের পর্যায়ে, তাকেই এ বার বাস্তবে রূপ দিল দুই স্কুলছাত্র। তাদের তৈরি এক যুগান্তকারী কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি প্রয়াত প্রিয়জনের কণ্ঠস্বরকে ফিরিয়ে এনে শোকস্তব্ধ মানুষকে মানসিক শান্তির পথে এগিয়ে যেতে সাহায্য করছে।

এই অত্যাধুনিক প্রযুক্তিটি তৈরি করেছে দুই হাইস্কুল পড়ুয়া, ইথান লিম এবং এডওয়ার্ড জিয়াং। তাদের তৈরি অ্যাপে প্রয়াত ব্যক্তির পুরনো ভয়েস নোট, অডিয়ো রেকর্ডিং বা ভিডিয়োর অংশ আপলোড করলেই এআই সেই কণ্ঠস্বরের সমস্ত বৈশিষ্ট্য- গলার স্বর, কথা বলার ধরন, নিজস্ব বাচনভঙ্গি এবং ব্যক্তিত্বকে নিখুঁতভাবে অনুকরণ করতে পারবে। এরপর ব্যবহারকারী সেই ‘ভার্চুয়াল কণ্ঠস্বরের’ সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, ঠিক যেমনটা তিনি তাঁর প্রিয়জনের সঙ্গে বলতেন। নির্মাতাদের মতে, এর উদ্দেশ্য প্রিয়জনের বিকল্প তৈরি করা নয়, বরং শোকাহত একজন মানুষকে একটি সুরক্ষিত পরিসর দেওয়া, যেখানে তিনি নিজের আবেগ প্রকাশ করতে পারবেন এবং না-বলা কথাগুলি বলে মনকে হালকা করতে পারবেন।

এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এতে মানসিক শান্তির খোঁজ পেতে পারেন ব্যবহারকারীরা। ব্যবহারকারী যখন তাঁর পরিচিত কণ্ঠে কথা বলেন, তখন এআই শুধু কথোপকথনই চালায় না, তার নেপথ্যে কাজ করে মনোবিজ্ঞানীদের দ্বারা পরীক্ষিত ‘গ্রিফ রিকভারি’ বা শোক কাটানোর কৌশল। এই কৌশলগুলি অত্যন্ত সূক্ষ্মভাবে কথোপকথনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীকে অজান্তেই মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে এবং পরিস্থিতিকে মেনে নিতে সাহায্য করে। অর্থাৎ এই প্রযুক্তি বন্ধুর মতো শোকাচ্ছন্ন মানুষের পাশে থেকে মানসিক শান্তির পথে নিয়ে যায় তাঁদের। নির্মাতারা জানিয়েছেন, এই প্রযুক্তির লক্ষ্যই হল, বর্তমান নিয়ে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি অতীতের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া।
আরও পড়ুন: প্রজনন নিশ্চিত করতে দিনে ৪০ বার সঙ্গম! রাজা ক্লান্ত হলেও জোর করে বাধ্য করেন রানি, কোন রাজ্যের ঘটনা?

ইথান এবং এডওয়ার্ড এই অ্যাপটি তৈরি করেছে একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে- মানুষের সেবা করা। এটি সম্পূর্ণ অলাভজনক একটি উদ্যোগ, যার একমাত্র উদ্দেশ্য শোক এবং মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া মানুষদের পাশে দাঁড়ানো। প্রিয়জনের চেনা কণ্ঠস্বরের উষ্ণতার সঙ্গে প্রমাণিত নিরাময় কৌশলকে মিশিয়ে দিয়ে এই প্রযুক্তি এক সহানুভূতিশীল এবং উদ্ভাবনী উপায়ে ব্যবহারকারীদের মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করছে।

যদিও এই ধরনের প্রযুক্তি ব্যবহারকারী ব্যক্তিকে কোনও ধরনের ডিলিউশিন কিংবা প্রজুক্তি নির্ভরতার দিকে ঠেলে দিতে পারে কি না, তা নিয়ে ভবিষ্যতে বিতর্ক দানা বাঁধতে পারে। তবে নির্মাতাদের লক্ষ্য কিন্তু স্পষ্ট- তাঁরা কাউকে অতীতে আটকে রাখতে চান না, বরং অতীতকে সুন্দরভাবে বিদায় জানিয়ে বর্তমানে শান্তিতে বাঁচার পথ দেখাতে চান। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা হয়তো চিরকালীন, কিন্তু সেই যন্ত্রণা বয়ে নিয়ে যাওয়ার পথে এই প্রযুক্তি যদি কিছুটা শান্তির প্রলেপ দিতে পারে, তবে সেটাই হবে বিজ্ঞানের সবচেয়ে বড় জয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া