রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: আবারও খবরের শিরোনামে জনপ্রিয় এসইউভি ‘থর’। এবং আবারও এক মর্মান্তিক দুর্ঘটনার সৌজন্যে। গতকাল, অর্থাৎ শনিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের লখনউতে একটি বেপরোয়া থরের সঙ্গে ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ছ'জন। মৃতদের নাম মোহিত (২৩) এবং উমেশ সাহু (২৬)। ঘটনার পরেই গাড়ি ফেলে চম্পট দিয়েছিল চালক। যদিও পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে লখনউ ক্যান্টনমেন্ট এলাকায়। এলাকার সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, উল্টো দিক থেকে আসা একটি ই-রিকশাকে সজোরে, মুখোমুখি ধাক্কা মারে তীব্র গতিতে ছুটে আসা কালো রঙের থর এসইউভিটি। ধাক্কার তীব্রতায় ই-রিকশাটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তের মধ্যে আর্তনাদ এবং হাহাকারে ভরে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মোহিত এবং উমেশকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ছ'জনের অবস্থাও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক। পুলিশ জানিয়েছে, গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে তল্লাশি চালিয়ে রাতেই অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং গাফিলতির কারণে মৃত্যু ঘটানোর মতো একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন: প্রেমিক খুন! দায় নিতে না পেরে মানসিক চাপে যা করলেন প্রেমিকা, জানলে চমকে উঠবেন আপনিও
তবে লখনউয়ের এই ঘটনা বিচ্ছিন্ন নয়। বিগত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ভয়াবহ দুর্ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে এই জনপ্রিয় এসইউভির। মূলত তরুণ প্রজন্মের মধ্যে বিপুল জনপ্রিয় এই গাড়ি বারবার খবরের শিরোনামে এসেছে চালকদের বেপরোয়া আচরণ এবং দায়িত্বজ্ঞানহীনতার কারণে। সোশ্যাল মিডিয়ায় ‘স্টান্ট’ দেখানোর উদ্দেশ্যে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ভিডিও আকছার দেখা যায়।
গত মাসেই দিল্লির অত্যন্ত সুরক্ষিত এলাকা বলে পরিচিত চাণক্যপুরীতে একটি থরের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। তারও আগে, গত জুলাই মাসে জম্মু থেকে এক শিউরে ওঠার মতো ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায়, একটি থর প্রথমে এক স্কুটার আরোহীকে ধাক্কা মারে। এখানেই শেষ নয়, এর পর গাড়িটি পিছনের দিকে চালিয়ে এসে মাটিতে পড়ে থাকা ওই আরোহীর উপর দিয়ে চলে যায়, যার ফলে তিনি গুরুতর জখম হন।
বিশেষজ্ঞদের মতে, থরের মতো শক্তিশালী এসইউভি চালানোর জন্য যে ধরনের সতর্কতা এবং দক্ষতার প্রয়োজন, অনেক ক্ষেত্রেই চালকদের মধ্যে তার অভাব দেখা যায়। গাড়ির শক্তির সঙ্গে জড়িয়ে থাকা এক ধরনের ‘ক্ষমতার আস্ফালন’ অনেককে বেপরোয়া হতে উৎসাহিত করে। বারংবার একই গাড়ির নাম দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ায় এ বার এর নিরাপত্তা এবং চালকদের মানসিকতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। লখনউয়ের ঘটনা সেই বিতর্ককেই নতুন করে উস্কে দিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?