রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রেমিক খুন! দায় নিতে না পেরে মানসিক চাপে যা করলেন প্রেমিকা, জানলে চমকে উঠবেন আপনিও

আর্যা ঘটক | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: প্রেম-কে কেন্দ্র করে পরপর দুটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল দেশ। উত্তরপ্রদেশে প্রেমিকের খুনের ঠিক একদিনের মাথায় আত্মঘাতী হলেন প্রেমিকা। অন্যদিকে, ঝাড়খণ্ডে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকের বুকে ছুরি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। দুটি ঘটনাতেই চলে গেল তিনটি প্রাণ। এই ঘটনাগুলি আজকের যুগের সম্পর্কের টানাপোড়েন এবং তার হিংসাত্মক পরিণতিকে সামনে নিয়ে এল।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সাহারানপুরে যুগলের মর্মান্তিক পরিণতি ঘটে। উত্তরপ্রদেশের সাহারানপুরের এই ঘটনাটি রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ সূত্রে খবর, জেলার চিলকানা এলাকার বাসিন্দা অঙ্কিতা (১৮) নামে এক তরুণী শনিবার নিজের বাড়িতেই বিষ খেয়ে আত্মঘাতী হন। তাঁর দেহের পাশ থেকে একটি কীটনাশকের খালি প্যাকেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ঘটনার ঠিক আগের দিন, অর্থাৎ শুক্রবার, অঙ্কিতার ২২ বছর বয়সি প্রেমিক মহিলকে খুন করা হয়েছিল। মহিলের পরিবারের অভিযোগের আঙুল ছিল অঙ্কিতার পরিবারের দিকেই। তাঁদের দাবি, অঙ্কিতার বাড়ির লোকেরাই এই খুনের পিছনে দায়ী। এই অভিযোগে তাঁরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও দেখান। প্রেমিকের মৃত্যুর শোক এবং পরিবারের উপর ওঠা অভিযোগের চাপ সহ্য করতে না পেরেই অঙ্কিতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

অতিরিক্ত পুলিশ সুপার সাগর জৈন সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কিতার দুই ভাইকে আটক করা হয়েছে। তারা এখনও তরুণ। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। প্রেমিকের খুনের পর প্রেমিকার এই আত্মহত্যার ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: টিকিট চেক করতে এসেই 'ফলো রিকোয়েস্ট'! টিকিট পরীক্ষকের কাণ্ড দেখে হাঁ সবাই

অন্যদিকে বিয়ের বিবাদে প্রেমিককে ছুরির কোপ ঝাড়খণ্ডে।উত্তরপ্রদেশের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝাড়খণ্ড থেকেও সামনে এল এমনই এক মর্মান্তিক ঘটনা। রাজ্যের চাতরা জেলায় বিয়ের প্রস্তাবে মতবিরোধ হওয়ায় প্রেমিকের বুকে ছুরি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই প্রেমিকার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের লাতেহার জেলার সাসাং গ্রামের বাসিন্দা মহম্মদ মুন্তাজির (৩৪) বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর প্রেমিকা শাব্বু পারভিন ওরফে নূরজাহান (২৪)-এর সঙ্গে দেখা করতে যান। নূরজাহান চাতরা জেলার লাওয়ালং থানা এলাকার লামটা গ্রামের বাসিন্দা। অভিযোগ, সেখানে পৌঁছনোর পর তাঁদের মধ্যে বিয়ে নিয়ে তীব্র বচসা শুরু হয়। কথা কাটাকাটির মধ্যেই আচমকা নূরজাহান একটি ছুরি দিয়ে মুন্তাজিরের বুকে আঘাত করেন।

গুরুতর জখম অবস্থায় মুন্তাজিরকে প্রথমে চাতরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাঁচির রিমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

লাওয়ালং থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত মিশ্র জানিয়েছেন, “মৃত্যুর আগে মুন্তাজির একটি বয়ান দিয়ে গিয়েছেন, যার ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, ওই বয়ানের ভিত্তিতেই অভিযুক্ত নূরজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া