শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রেস্তোরাঁর বিলে জিএসটি কমিয়েছে কাউন্সিল। ফলে দুর্গাপুজোর সময়ে কিছুটা হলেও স্বস্তি আম বাঙালির। উৎসবের মরসুমে রেস্তোরাঁর বিল মেটানোর আগে তাই সচেতন হওয়া দরকার। কারণ এই জিএসটি কমার ফলে রেস্তোরাঁর বিল আগের তুলনায় প্রায় কয়েকশো টাকা পর্যন্ত কমে যেতে পারে। তাই পুজোয় রেস্তোরাঁয় ঢোকার আগেই ২২ সেপ্টেম্বর থেকে কত শতাংশ জিএসটি পড়বে তা জেনে নিন।
গত ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে নতুন ট্যাক্স স্ল্যাব আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে জিএসটি ২.০ লাগু হতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এতদিন রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার উপর ১২ বা ১৮ শতাংশ জিএসটি ছিল। এবার সেটা কমিয়ে ৫ শতাংশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এবার থেকে রেস্তোরাঁয় যে বিল হবে, তাতে যে কোনও ক্ষেত্রেই জিএসটি পড়বে মাত্র পাঁচ শতাংশ।
রেস্টুরেন্টে খাওয়াদাওয়ায় খরচ কমবে
এখন থেকে আর রেস্তোরাঁর শ্রেণি অনুসারে জিএসটি কর লাগু হবে না। ২২ সেপ্টেম্বর থেকে যে কোনও রেস্তোরাঁর খাবার খেলেই পাঁত শতাংশ জিএসটি চাপবে। ফলে পুজোয় রেস্তোরাঁয় খেলে বিলে কত শতাংশ জিএসটি চাপায় তা দেখতে ভুলবেন না।
নতুন ট্যাক্স স্ল্যাব
২০১৭ জিএসটি চালুর পর থেকে এটাই সবচেয়ে বড় সংস্কার বলা যতে পারে। নয়া স্ল্যাবে বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় জিনিসে কর পাঁচ শতাংশ থেকে ১৮ শতাংশের মধ্যেই রাখা হচ্ছে। অন্যদিকে বিলাসবহুল গাড়ি, বাইক, তামাকজাত দ্রব্য বা সিগারেটের মতো নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে জিএসটি বাড়িয়ে ৪০ শতাংশ করে দেওয়া হয়েছে।
কোন কোন খাবারে জিএসটি শূন্য?
কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাবার থেকে জিএসটি একেবারে তুলেই দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে,
চাপাটি ও পরোটা
ইউএইচটি দুধ
পনির
পিৎজা
খাখরা
আগে এগুলিতে পাঁচ শতাংশ জিএসটি কর দিতে হত। এবার থেকে তা সম্পূর্ণ বাতিল।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে জিএসটি কর কমল
আরও বেশ কিছু জিনিসপত্রে কর কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে অনেকগুলিতেই আগে ১২ বা ১৮ শতাংশ কর দিতে হত। এবার থেকে লাগবে মাত্র পাঁত শতাংশ। এই তালিকায় রয়েছে,
মাখন ও ঘি
শুকনো বাদাম
কনডেন্সড মিল্ক
সসেজ ও মিট বেসড প্রোডাক্টস
জ্যাম, জেলি, ক্যান্ডি
নারকেল জল
ঝুরিভাজা, চানাচুর
২০ লিটারের ড্রিঙ্কিং ওয়াটার ক্যান
আইসক্রিম, বিস্কুট, কেক, কর্নফ্লেক্স ইত্যাদি
এছাড়া চিজের ক্ষেত্রেও কর ১২ থেকে পাঁচ শতাংশে নেমে এসেছে।
প্ল্যান্ট বেসড দুধ বা সয়া মিল্ক ড্রিঙ্কসের মতো দুধের অল্টারনেটিভ প্রোডাক্টেরও দাম কমতে চলেছে। আগে এগুলির উপর ১৮ ও ১২ শতাংশ কর লাগত। এখন থেকে এই সব পণ্যের উপরও মাত্র পাঁচ শতাংশ জিএসটি বসবে। এক কথায়, এর ফলে সাধারণ মানুষের পকেটে টান যেমন কমবে, তেমনই রেস্টুরেন্ট ব্যবসাতেও ভিড় বাড়বে। সরকার মনে করছে, এই সিদ্ধান্তে একদিকে যেমন খরচের প্রবণতা বাড়বে, তেমনই হোটেল শিল্পেও লাভ হবে।
আরও পড়ুন- সোমবার থেকে কত টাকা দামের জামা-কাপড় কিনলে চাপবে বাড়তি জিএসটি? জেনে নিন
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?