শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | সোমবার থেকে কত টাকা দামের জামা-কাপড় কিনলে চাপবে বাড়তি জিএসটি? জেনে নিন

রজিত দাস | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বাঙালির সেরা উৎসবের বাকি আর মাত্র কয়েকটা দিন। চলছে জমিয়ে কেনাকাটা। সোমবার থেকে জামাকাপড়ের দামেই এবার জিএসটি স্ল্যাবে বড় বদল। ২২ সেপ্টেম্বর থেকে দেশে নয়া জিএসটি রেট লাগু হচ্ছে। এর ফলে পুজোর কেনাকাটায় কী প্রভাব পড়বে? কেনাকাটার আগে বিষয়টি পুরোটা জেনে নেওয়া যাক।

২,৫০০ টাকার বেশি দামের পোশাকের উপর জিএসটি বাড়ছে। আগে এই দামের উপরের প্রোডাক্টে ১২ শতাংশ জিএসটি চাপানো হত। এবার থেকে তা বেড়ে ১৮ শতাংশ করা হচ্ছে। বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল।

কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পোশাকের পাশাপাশি ২,৫০০ টাকার বেশি দামের বস্ত্র সামগ্রী, সামগ্রী বা সেটের ক্ষেত্রেও একই হারে বাড়তি কর চাপছে। 

তবে, ২,৫০০ টাকার মধ্যের জুতো আগের থেকে সস্তা হবে। আগে এই দামের মধ্যে জুতোর উপর ১২ শতাংশ কর বসানো হত। এখন থেকে তা কমে দাঁড়াল পাঁচ শতাংশ। তবে ২,৫০০ টাকার বেশি দামের জুতোর ক্ষেত্রে আগের মতোই ১৮ শতাংশ করই বহাল থাকবে।

আরও পড়ুন-  জিএসটি কমেছে, কিন্তু পণ্যের দাম কমাচ্ছেন না দোকানদার, তখন কোথায় অভিযোগ জানাবেন? জেনে নিন

তবে নয়া জিএসটি স্ল্যাব নিয়ে চিন্তিত ব্যবসায়ী মহল। রিটেলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (আরএআই) এবং ক্লোদিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএমএআই)-র বক্তব্য, এই বাড়তি জিএসটিতে একটু ভাল মানের জামাকাপড় আরও বেশি করে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে। বিশেষত উলের পোশাক, শীত পোষাক, শাড়ি, লেহেঙ্গা, হ্যান্ডলুম, জিন্স, হস্তশিল্পের কাজ করা জামাকাপড় অনেক ক্ষেত্রেই ২,৫০০ টাকার বেশি দামের হয়। নয়া নীতিতে সবকিছুরই দাম বাড়বে।

আরও পড়ুন-  ২৫০০০ টাকা বেতনে কি একটি বাড়ি এবং গাড়ি কেনা সম্ভব? রইল বিশেষজ্ঞের পরামর্শ


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া