রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | টিকিট চেক করতে এসেই 'ফলো রিকোয়েস্ট'! টিকিট পরীক্ষকের কাণ্ড দেখে হাঁ সবাই

আর্যা ঘটক | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩১Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: রেলযাত্রাকে বরাবরই মহিলাদের জন্য অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবে গণ্য করা হয়। মহিলাদের জন্য সংরক্ষিত কামরা, সিসিটিভি নজরদারি, রেল সুরক্ষা বাহিনীর (আর পি এফ) টহলদারি এবং হেল্পলাইন নম্বরের মতো একাধিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। কিন্তু তার পরেও কিছু ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, একা ভ্রমণ করার ক্ষেত্রে মহিলাদের কেন সব সময় সতর্ক থাকা উচিত। সম্প্রতি এমনই এক ‘অস্বস্তিকর’ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন এক তরুণী, যা যাত্রী সুরক্ষা, বিশেষ করে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে ওই তরুণী অভিযোগ করেন, ট্রেনে তাঁর টিকিট পরীক্ষা করার কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট টিকিট পরীক্ষক (টিসি) তাঁকে ইনস্টাগ্রামে ‘ফলো রিকোয়েস্ট’ পাঠান। এই ঘটনায় তিনি অত্যন্ত অস্বস্তি বোধ করেন এবং তাঁর ব্যক্তিগত পরিসরে অবাঞ্ছিত হস্তক্ষেপ করা হয়েছে বলে মনে করেন।

নিজের অভিজ্ঞতার কথা বিস্তারিত জানিয়ে ওই তরুণী লেখেন, “আমি সম্প্রতি ট্রেনে ভ্রমণ করছিলাম। পরে খেয়াল করি, যে টিকিট পরীক্ষক আমার কামরায় টিকিট পরীক্ষা করেছিলেন, তিনি কোনওভাবে ইনস্টাগ্রামে আমাকে খুঁজে বের করে ফলো রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমার অনুমান, সংরক্ষণ তালিকা থেকেই উনি আমার নাম পেয়েছেন। সত্যি বলতে, বিষয়টা অত্যন্ত বিরক্তিকর লেগেছে, কারণ যাত্রীরা ভ্রমণের জন্য যে ব্যক্তিগত তথ্য দেন, তা একান্তই গোপনীয়।”

তরুণীর এই পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। যাত্রীদের সুরক্ষা এবং তথ্যের গোপনীয়তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। বহু ব্যবহারকারী ওই তরুণীকে বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন এবং ওই টিকিট পরীক্ষকের সঙ্গে কোনও রকম সংযোগ স্থাপন করতে নিষেধ করেন।

আরও পড়ুন: তিনতলা থেকে পড়েও প্রাণে বাঁচলেন যুবক, ঠিক সময়ে 'ক্যাচ' ধরে নায়ক 'স্কুটি'! ভাইরাল ভিডিও

এক ব্যবহারকারী মন্তব্য করেন, “দয়া করে রিকোয়েস্ট গ্রহণ করবেন না! এটা সরাসরি একটি অস্বস্তিকর আচরণ। আপনি গ্রহণ করলে মেসেজের বন্যায় ভেসে যাবেন।” অন্য একজন লেখেন, “এই ঘটনাটি অস্বাভাবিক এবং কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”

শুধু তাই নয়, এর পরেই আরও বহু মহিলা নিজেদের একই ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এক তরুণী নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে লেখেন, “এক বার এক টিকিট পরীক্ষক আমার টিকিট দেখার পর ফিরে এসে আমাকে তাঁকে ফলো করতে বলেন। আমার তখন অল্প বয়স এবং ভয় পেয়ে গিয়েছিলাম। তাই ওঁর পিছু পিছু সেকেন্ড এসি কামরা পর্যন্ত যাই। সেখানে ওই মধ্যবয়স্ক ব্যক্তি আমাকে বলেন যে তিনি আমার বন্ধু হতে চান এবং জোর করে আমার ফোন নম্বর নেন।”

অনেকেই আবার তুলে ধরেন, কেন এখন আর ট্রেনের কামরার বাইরে যাত্রীদের নামের তালিকা টাঙানো হয় না। এক ব্যক্তির কথায়, “ঠিক এই কারণগুলোর জন্যই রেল কর্তৃপক্ষ কামরার বাইরে যাত্রিতালিকা টাঙানোর প্রথা তুলে দিয়েছে।”

অন্য একটি মন্তব্যে লেখা হয়, “আপনি যদি কোনও ভ্লগার হতেন এবং নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের কথা উল্লেখ করতেন, তা হলে হয়তো বিষয়টা স্বাভাবিক ছিল। কিন্তু আপনার বিবরণ অনুযায়ী, ওই টিকিট পরীক্ষকের আচরণ অত্যন্ত বিরক্তিকর। আপনার অবশ্যই অভিযোগ জানানো উচিত।”

সব মিলিয়ে, এই ঘটনাটি ভ্রমণের সময় সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। ব্যক্তিগত সতর্কতা এবং তথ্যের গোপনীয়তা নিয়ে সচেতন থাকা কতটা জরুরি তা নিয়ে মন্তব্য করেছেন অনেকেই। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া