মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | গাজায় যুদ্ধ-কাশ্মীর সমস্যাকে এক সারিতে ফেলতে মরিয়া শেহবাজ শরিফ, 'বুদ্ধিহীন' কৌশলে কীসের বার্তা?

রজিত দাস | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: গাজা ও কাশ্মীরকে এক পংক্তিতে ফেলতে মরিয়া শেহবাজ শরিফ! পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উপর জোর দিয়ে এক নিঃশ্বাসে কাশ্মীর সমস্যা এবং গাজা যুদ্ধের কথা উল্লেখ করেছেন। লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে ভাষণে শরিফ কাশ্মীরের কথা তুলে ধরে বলেন, এখন ভারতেরই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্কের পথে হাঁটবে।

রবিবার শাহবাজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তান— দুজনই প্রতিবেশী, তাই সহাবস্থান করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন ভারতেরই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্কের পথে হাঁটবে। শাহবাজ মনে করিয়ে দেন, কাশ্মীর সমস্যার সমাধান না হলে দুই দেশের সম্পর্ক কখনোই বাস্তব অর্থে এগোতে পারবে না। তিনি চড়া সুরে বলেন, "কোটি কোটি কাশ্মীরির রক্ত বৃথা যেতে দেব না।" 

শনিবার (২১ সেপ্টেম্বর) ব্রিটেনের রাজধানী লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য দেন শাহবাজ শরিফ। সেখানে তিনি পাকিস্তানের অর্থনীতি, আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্য, বিশ্বের সংকট এবং দেশের সাম্প্রতিক সাফল্য অর্জনের কথা তুলে ধরেন। একইসঙ্গে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও দেন গুরুত্বপূর্ণ বার্তা। এই অনুষ্ঠানেই তিনি জোর দিয়ে বলেন যে, "যদি কেউ বিশ্বাস করে যে কাশ্মীর সমস্যা সমাধান না করে ভারত-পাকিস্তান সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা চারটি যুদ্ধ করেছি, যার জন্য কোটি কোটি ডলার ব্যয় হয়েছে। সেই তহবিল পাকিস্তানের জনগণের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য ব্যবহার করা উচিত ছিল।"

নয়াদিল্লির বিরুদ্ধে শরিফের অভিযোগ, ভারত সহযোগী প্রতিবেশী হওয়ার পরিবর্তে যুদ্ধাপরাধীর মত আচরণে করে। শরিফের কথায়, "আমরা শান্তিতে থাকতে চাই, নাকি যুদ্ধ চালিয়ে যেতে চাই, সেটা আমাদের উপর নির্ভর করে। আমরা একে অপরকে ভালবাসা এবং সম্মান করে বেঁচে থাকার ইচ্ছা রাখি।" 

এরপরই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গাজায় ইজরায়েল-হামাস যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, "গাজায় ৬৪,০০০-এরও বেশি মানুষ প্রাণ দিয়েছে। তাদের খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ করে দেওয়া হয়েছে। তারা নিজেদের দেশেই উপার্জন করতে পারছে না। এই রক্তক্ষয় শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। চাই বা না চাই, এই সংঘর্ষ আমাদের দক্ষিণ এশিয়াকেও প্রভাবিত করবে।"

চলতি বছরের মে মাসেই ভারত-পাকিস্তান বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। পহেলগাঁওতে হামলার পরই গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে 'অপারেশন সিঁদুর' অভিযান চালায় ভারতীয় বাহিনী। এই অভিযানে পাক সামরিক বন্দর ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। পাল্টা আক্রমণ করেছিল পাক বাহিনীও। প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী সেই সংঘাতে উভয় দেশই প্রাণহানি ও বিপুল সম্পদের ক্ষতি হয়। পরিস্থিতি এতটাই তীব্র হয়েছিল যে পারমাণবিক সংঘাতের আশঙ্কাও দেখা দিয়েছিল। অবশেষে দুই দেশই যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায়। এই মদ্যস্থতার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আরও পড়ুন- ‘বাতিল করতে হয়েছে বিয়ে, পরিবার ফেলে ছুটতে হয়েছে মাঝপথেই’, ট্রাম্পের ভিসা নির্দেশিকায় ভারতীয়দের অবস্থা জানেন?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া