সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফাঁকা বাড়িতে প্রেমিকের সঙ্গে ফষ্টিনষ্টি! ধরা পড়তেই গৃহবধূকে নগ্ন করে মারধর স্বামীর, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ওড়িশায়

পল্লবী ঘোষ | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কর্মসূত্রে স্বামী থাকেন ভিন রাজ্যে। সেই সুযোগেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে দিনের পর দিন কাটান প্রেমিক। জানাজানি হতেই মধ্যযুগীয় নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওই জেলার বরগাঁও থানার অন্তর্গত বিরিমুন্ডা গ্রামে। এক গৃহবধূকে নগ্ন করে মারধর করে, গোটা গ্রামে প্যারেড করানোর অভিযোগ উঠেছে। শনিবার এই বর্বোরোচিত আচরণের জেরে গৃহবধূর স্বামী সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এখনও পর্যন্ত থানায় এই ঘটনাটি ঘিরে কেউ অভিযোগ দায়ের করেননি। গৃহবধূর স্বামী বেঙ্গালুরুতে কর্মসূত্তেরে থাকেন। তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে গ্রামেরই এক অবিবাহিত তরুণের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। স্বামী যখন কাজের সূত্রে বাইরে, তখন টানা চারদিন গৃহবধূর বাড়িতেই কাটান তাঁর প্রেমিক। 

 

ঘটনাটি নজরে পড়েছিল গ্রামবাসীদের। বিবাহবহির্ভূত সম্পর্কটি ফাঁস হতেই ওই গ্রামে গৃহবধূ ও তরুণকে নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে গ্রামবাসীদের সামনেই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তাঁরা স্বীকার করে নেন। এর মধ্যেই গৃহবধূর স্বামী বেঙ্গালুরু থেকে গ্রামে ফিরে আসেন। গ্রামে ফিরেই স্ত্রীর প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন। 

 

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতেই গ্রামবাসীদের সামনেই স্ত্রীর উপর অকথ্য নির্যাতন শুরু করেন স্বামী। স্ত্রীকে নগ্ন করে মারধর করেন। এরপর সেই অবস্থাতেই গ্রামে প্যারেড করান‌। অচৈতন্য অবস্থায় গৃহবধূ লুটিয়ে পড়লেই, তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বামী। এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। থানায় অভিযোগ দায়ের না হলেও, ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার চারজনকে তারা গ্রেপ্তার করেছে। 

 

আরও পড়ুন: স্কুলের মধ্যে ও কে! অশরীরী আত্মা নাকি? ভয়েই আর্তচিৎকার খুদে পড়ুয়াদের, কেঁদে ভাসিয়েই ছুটে পালাল

 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে সন্দেহের জেরে আরও এক গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হন। বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে সন্দেহ। তার জেরেই ভয়াবহ হেনস্থার শিকার হলেন এক যুবতী। দুই যুবকের সঙ্গে তাঁকে হাতেনাতে ধরেই আত্মীয়দের আশঙ্কা হয়েছিল, যুবতী হয়তো বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই সন্দেহেই তিনজনকে বেধড়ক মারধর করা হয়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। ওই জেলার কয়েকজন গ্রামবাসী এক মহিলা ও দুই যুবককে ইলেক্ট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধর করেন। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ ভয়ঙ্কর হেনস্থার শিকার হন ওই মহিলা ও দুই যুবক। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর গ্রামের এক বিবাহিত যুবতী দুই যুবকের সঙ্গে বাইকে চেপে জশিপুর মার্কেটে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পরেই পরিবারের সদস্যরা দেখেন বিবাহিত ওই যুবতী দুই যুবকের সঙ্গে ঘোরাঘুরি করছেন। তার থেকেই অশান্তি শুরু হয়। যুবতীর পরিবারের সন্দেহ, ওই দুই যুবকের মধ্যে একজনের সঙ্গে বিবাহিত যুবতী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন। 

 

এরপরই তিনজনকে হাতেনাতে ধরে গ্রামবাসীরা একটি ইলেক্ট্রিক পোলে বেঁধে ফেলেন। দুই যুবক ও ওই বিবাহিত যুবতীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন‌। পথচলতি কয়েকজন লোক সেই মুহূর্তে ভিডিও করেন। জানা গেছে, ওই বিবাহিত যুবতীর দুই সন্তান রয়েছে। তাঁর কাকা ও কয়েকজন আত্মীয় যুবতীকে ওই যুবকদের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁদের সন্দেহ হয়েছিল, যুবতী নিশ্চয়ই কারও সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এদিকে ওই দুই যুবক নাকি যুবতীর ভাইয়ের মতো ছিলেন। 

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে জশিপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, যুবতীর স্বামী ও এক যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া