সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৫৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এবার 'মহাদলিত উন্নয়ন মিশনে'র কর্মীদের এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাবলেট কেনার জন্য। ভোটের মুখে ফের বড় ঘোষণা করলেন নীতীশ কুমার। এর পাশাপাশি বাড়ানো হয়েছে যাতায়াত এবং স্টেশনারি ভাতাও। সরকারের দাবি, এই পদক্ষেপে তৃণমূল স্তরে উন্নয়নমূলক কাজ আরও গতি পাবে। মুখ্যমন্ত্রীর ঘোষমা অনুসারে বিহারে ১০,০০০-এরও বেশি 'বিকাশ মিত্র' রয়েছেন।
নীতীশের ঘোষণা, 'বিকাশ মিত্র'দের পরিবহন ভাতা প্রতি মাসে ১,৯০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হবে এবং তাঁদের স্টেশনারি ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হবে।
বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'বিকাশ মিত্র'রা যাতে সহজেই বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য সংরক্ষণ করতে পারেন এবং অন্যান্য কাজ দ্রুত সম্পন্ন করতে পারেন, তার জন্য এই ট্যাবলেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যায়সঙ্গত উন্নয়নের নীতি মেনেই সরকার পিছিয়ে পড়া সমাজের উন্নতির জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। বিশেষ করে তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সম্প্রদায়ের কাছে সরকারি প্রকল্পগুলি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন 'বিকাশ মিত্র'রা। তাঁদের হাতে ট্যাবলেট তুলে দিলে কাজে গতি আসবে।
নীতীশ কুমার রবিবার ঘোষণা করেছেন, মহাদলিত, দলিত, সংখ্যালঘু এবং অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এবং মহিলাদের সাক্ষরতায় ভূমিকা রাখা ‘শিক্ষা সেবক’দের জন্যও নতুন সুবিধা চালু হচ্ছে। 'আক্ষর আঁচল' প্রকল্পের অন্তর্গত এই কর্মীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে স্মার্টফোন কেনার জন্য, যাতে ডিজিটাল কাজ কারবার সহজে সম্পন্ন করা যায়।
শিক্ষা সেবকদের খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে যেখানে বছরে প্রতিটি কেন্দ্রে ,টাকা বরাদ্দ থাকত, তা বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে।
ভোটের আগে রাজ্যবাসীকে দু'হাত ভরে উপহার দিচ্ছে নীতীশ সরকার। এর আগে একাধিক প্রকল্পের অধীনে বিভিন্ন সুবিধা দিয়েছেন তিনি রাজ্যবাসীকে।
আরও পড়ুন- এই তো সুযোগ! ট্রেনের মধ্যেই চুপিচুপি যা করলেন মহিলা, ভিডিওতে সবটা ধরা পড়তেই ব্যাপক হইচই
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?