শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: রাজধানী দিল্লিতে এক নিন্দনীয় ঘটনার সৃষ্টি হয়েছে। উত্তর দিল্লির মরিস নগর এলাকায় অনলাইন ক্যাব চালকের বিরুদ্ধে এক মহিলা শিক্ষার্থীর সামনে হস্তমৈথুন করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে,গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটেছে এবং অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম লোম শঙ্কর (৪৮), যিনি মালকা গঞ্জ এলাকার বাসিন্দা। তিনি অনলাইন ক্যাব চালক হিসেবে কাজ করছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী ২২ বছর বয়সী এবং তিনি মূলত বেঙ্গালুরু-নিবাসী। সম্প্রতি দিল্লিতে উচ্চশিক্ষার জন্য পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়ে এসেছেন।
ঘটনার বর্ণনায় জানা যায়, ওই দিন সকালে শিক্ষার্থী দেরি হয়ে যাওয়ায় কলেজে পৌঁছানোর জন্য অনলাইনে ক্যাব বুক করেন। অ্যাপে ১০ মিনিটে গাড়ি আসবে জানানো হলেও চালক ফোন করে তাকে অনুরোধ করেন যেন রাইড ক্যানসেল না করেন। পরে গাড়ি এলে শঙ্কর প্রথমে ওই শিক্ষার্থীকে সামনের সিটে বসতে বলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে পিছনের সিটে বসেন। এরপর থেকেই চালকের আচরণ সন্দেহজনক মনে হয়।
পুলিশ জানায়, শঙ্কর গাড়ি চালানোর সময় শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে তিনি গাড়ি চালানোর সময়ই অর্ধেক প্যান্ট নামিয়ে হস্তমৈথুন করতে থাকেন। শিক্ষার্থী প্রতিবাদ ও চিৎকার করলেও অভিযুক্ত গাড়ি থামাননি। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামানো হলে শিক্ষার্থী তৎক্ষণাৎ নেমে পালিয়ে যান এবং কাছাকাছি ক্রান্তি চৌকে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে গিয়ে অভিযোগ জানান।
উত্তর জেলার উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) রাজা বান্থিয়া সাংবাদিকদের জানান, "শিক্ষার্থী ঘটনাস্থলেই আমাদের টহলরত পুলিশকর্মীদের কাছে অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। চালক তখন পালিয়ে যায়। পরে র্যাপিডোর মাধ্যমে অভিযুক্তের সমস্ত তথ্য সংগ্রহ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।"
শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে মরিস নগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক ও অপরাধ তদন্ত দল গাড়িটি পরীক্ষা করে প্রমাণ সংগ্রহ করেছে। ক্যাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় দিল্লি জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যাত্রী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা সংস্থাগুলির উপর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?