সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কমল ট্রেন-স্টেশনে বিক্রি হওয়া বোতলজাত পানীয় জলের দাম, কতটা সস্তা হল?

রজিত দাস | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৩৬Rajit Das

আজকাল এওয়েবডেস্ক: ট্রেন ও স্টেশনে বিক্রি হওয়া 'রেল নীর' ব্র্যান্ডের বোতলজাত পানীয় জলের দাম কমানো হল। বিজ্ঞপ্তি জারি করে জানাল রেলমন্ত্রক। 
জিএসটি হ্রাসের সুবিধা সরাসরি রেল যাত্রীদের কাছে পৌঁছে দিল ভারতীয় রেল।

এতদিন এক লিটার 'রেল নীর' জল কিনতে যাত্রীদের দিতে হত ১৫ টাকা। আগামী ২২ সেপ্টেম্বর থেকে তা কমিয়ে করা হচ্ছে ১৪ টাকা। আধা লিটার বোতলের ক্ষেত্রেও দাম ১০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৯ টাকা। রেলের ক্যাটারিং সংস্থা আইআরসিটিসি-র তালিকাভুক্ত অন্যান্য নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের জলের বোতলের ক্ষেত্রেও আগামী ২২ সেপ্টেম্বর থেকে একই নিয়ম প্রযোজ্য হবে বলে মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে।

রেলের এই সিদ্ধান্ত যাত্রীদের জন্য নিঃসন্দেহে স্বস্তির। যদিও অনেক যাত্রী অভিযোগ করেছেন, অনুমোদিত মূল্যের চেয়েও বেশি দামে জল বিক্রি হয় স্টেশন ও ট্রেনে। এ প্রসঙ্গে রেল জানিয়েছে, সর্বোচ্চ বিক্রয়মূল্য স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফলে অতিরিক্ত দাম নেওয়া আইনবিরুদ্ধ।

আরও পড়ুন- ভিড় বাড়ছে রেডিও সারাইয়ের দোকানে, বাঙালি ফিরছে তার সাবেক নস্টালজিয়ায়

চলতি মাসের ৩ তারিখে জিএসটি কাউন্সিল সরকারের প্রস্তাব অনুমোদন করে। নতুন নিয়ম অনুযায়ী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে মাত্র দু'টি জিএসটি স্ল্যাব, পাঁচ ও ১৮ শতাংশ। ফলে অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন- শ্যাম্পু, সাবান, বাইক ও গাড়ির দামও কমতে শুরু করবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও জানিয়েছেন, এই জিএসটি হ্রাসের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের উদ্দেশ্য, এবং এ ব্যাপারে কোনও গাফিলতি হলে করা হবে কঠোর পদক্ষেপ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া