সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ০০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর আরআর নগর থানার পুলিশ গত ১৭ সেপ্টেম্বর এক যোগ শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম এম. নিরঞ্জনা মূর্তি (৫৫)। তিনি বেঙ্গালুরুর সানশাইন দ্য ইয়োগা জোন-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং একই সঙ্গে কর্ণাটক যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের (KYSA) প্রাক্তন সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূর্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি নাবালিকা এক যোগ শিক্ষার্থীকে চাকরির সুযোগ ও বিদেশ সফরের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৬৯ (প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন) ও ৭৫(২) (যৌন হয়রানি) এবং পকসো আইন (২০১২)-এর ধারা ১২ (শিশুকে যৌন হয়রানি)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী প্রথম অভিযোগ দায়ের করেন ৩০ আগস্ট, ২০২৫-এ। অভিযোগ অনুযায়ী, তিনি ২০১৯ সাল থেকে মূর্তিকে চিনতেন। ২০২১ সাল থেকে যোগ প্রতিযোগিতার মাধ্যমে বিদেশে যাতায়াত শুরু করেন। প্রথম অভিযোগ অনুসারে নির্যাতন ঘটে ২০২৩ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায়, যেখানে মূর্তি তাকে যৌন নির্যাতন করেন বলে এফআইআরে উল্লেখ রয়েছে। এরপর মানসিক চাপে তিনি প্রতিযোগিতা ছেড়ে দেন।
আরও পড়ুন: 'বিয়ে করবি কিনা বল', উত্তর দিতে না পারায় প্রেমিকের বুকে পরপর ছুরির কোপ, তরুণীর কাণ্ডে শিউরে উঠলেন সকলে
২০২৪ সালে তিনি মূর্তির প্রতিষ্ঠিত সানশাইন দ্য ইয়োগা জোন-এ যোগ দেন। ২০২৫ সালের আগস্ট মাসে আবারও প্রতিশ্রুতি দিয়ে তাকে যৌনতায় বাধ্য করেন মূর্তি। ২২ আগস্ট তিনি পুনরায় রাজ্যস্তরের প্রতিযোগিতায় পদক ও সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে তরুণীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ।
অবশেষে অসহনীয় মানসিক চাপের মধ্যে পড়ে তরুণী তার পরিবারের কাছে বিষয়টি জানান এবং পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। এম. নিরঞ্জনা মূর্তি যোগক্ষেত্রে পরিচিত নাম। তিনি যোগবিদ্যায় পিএইচডি ডিগ্রিধারী। জাতীয় যোগদলকে ১২ বার নেতৃত্ব দিয়েছেন।কর্ণাটক সরকারের পক্ষ থেকে তিনি লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ একাধিক সম্মাননা পেয়েছেন।
আরআর নগর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগী তখন ১৭ বছর বয়সী ছিলেন। এখন তার বয়স ১৯। পুলিশ খতিয়ে দেখছে, অভিযুক্ত মূর্তির বিরুদ্ধে এর আগেও কি একই ধরনের অভিযোগ এসেছে কি না। এই ঘটনায় রাজ্যের যোগ সমাজে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?