রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ১৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ে নিয়ে কথা কাটাকাটি। বচসা কিছুক্ষণের মধ্যেই চরম পর্যায়ে পৌঁছয়। শেষমেশ প্রেমিককেই কুপিয়ে খুন করল ২৪ বছর বয়সি এক তরুণী। যে হত্যাকাণ্ডে রীতিমতো চোখ ছানাবড়া স্থানীয় বাসিন্দাদের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ছাতরা জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। লাতেহার জেলার সসাং গ্রামের বাসিন্দা ছিলেন ৩৪ বছরের মহম্মদ মুন্তাজির। অন্যদিকে ছাতরা জেলার লামতা গ্রামের বাসিন্দা নুরজাহান ওরফে সাব্বু পারভীন। জানা গেছে, মুন্তাজির নুরজাহানের সঙ্গে দেখা করতে ছাতরায় এসেছিলেন।
সাক্ষাতের কিছুক্ষণ পরেই বিয়ের প্রসঙ্গে তাঁদের মধ্যে কথা শুরু হয়। বিয়ের প্রসঙ্গে কথা বলতে বলতেই ঝগড়া, ঝামেলা শুরু হয় প্রেমিক যুগলের মধ্যে। নুরজাহান মুন্তাজিরকে বিয়ে নিয়ে চাপ সৃষ্টি করতেই সমস্যা তৈরি হয়। অবশেষে বচসার মাঝেই যুবককে কুপিয়ে খুন করেন প্রেমিকা। মুন্তাজিরকে তড়িঘড়ি করে ছাতরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই রাঁচির হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই হাসপাতালে যাওয়ার পথেই যুবকের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পরেই অভিযুক্ত নুরজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনে ব্যবহৃত ছুরিটিও হেফাজতে নিয়েছে তারা। মৃত্যুর আগে নুরজাহানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন মুন্তাজির। সেই অভিযোগের ভিত্তিতে এফ আই আর দায়ের করা হয়।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই এই রাজ্যে আরও একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলায়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, গাওয়ান থানার অন্তর্গত এলাকা দিয়ে দুই যুবতীই নিখোঁজ হন। সোমবার সন্ধ্যায় গোলগো পাহাড়ি এলাকার জঙ্গল থেকে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পরেই খারসান জেলার বাসিন্দা শ্রীকান্ত চৌধুরী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতেরা হলেন সোনি দেবী (২৩) এবং রিঙ্কু দেবী (৩১)। দুজনেই নীমাধী গ্রামের বাসিন্দা ছিলেন। দুই বান্ধবীকে খুনের অভিযোগে শ্রীকান্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুই বান্ধবীর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সুস্পষ্ট কারণ জানা যাবে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সোনি বিবাহিত ছিলেন। তা সত্ত্বেও শ্রীকান্ত চৌধুরীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যে সম্পর্কের জেরে গত দুই বছর আগে গ্রামে ব্যাপক অশান্তিও হয়েছে। পঞ্চায়েত ডেকে বিষয়টি মিটমাট করা হয়। সোনির সঙ্গে সম্পর্কে জড়ানোর জন্য শ্রীকান্তকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল। এত অশান্তির পরেও সোনি ও শ্রীলঙ্কা সম্পর্ক ভাঙেননি।
সোনির পরিবার জানিয়েছে, দিন কয়েক আগেই শ্রীকান্ত তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন। কথা বন্ধ করলে, যোগাযোগ না রাখলে সোনিকে খুন করবেন বলে হুমকি দেন। গত বৃহস্পতিবার প্রতিবেশী বান্ধবীর সঙ্গে জঙ্গলে পাতা কুড়াতে গিয়েছিলেন সোনি। তারপর দুজনের কেউই আর বাড়ি ফেরেননি। দুইদিন পর থানায় নিখোঁজ ডায়েরি করেন সোনির মা। শ্রীকান্তের উপর যে সন্দেহ ছিল, তাও পুলিশকে জানান। এমনকী সোনির ফোনটিও পুলিশকে দেন।
এরপরই শ্রীকান্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দীর্ঘ জেরায় খুনের ঘটনাটি তিনি স্বীকার করে নেন। এমনকী দেহ দুটি কোথায় রয়েছে, তাও পুলিশকে জানান। তাঁকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার জেরে ঝাড়খণ্ডের ওই গ্রামের বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?