শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাড়ি বা ফ্ল্যাট কিনতে অনেকেই স্বামী ও স্ত্রী একসঙ্গে গৃহঋণ নেন। দু'জনের আয়ে হোম লোন পেতেও সুবিধা হয়, একই সঙ্গে বেশি টাকার ফ্ল্যাটও কেনা যায়। আবার অনেক সময় স্বামী বা স্ত্রীর একার আয়ে গৃহঋণ কম হয়ে যায়, তাই বাজেট বাড়াতে দু'জনেই একসঙ্গে হোম লোন নেন। এ ক্ষেত্রে আবার ৮০সি ধারায় আয়করেও ছাড় মেলে। গৃহঋণ বেশির ভাগ দম্পতিই ২০ বছর বা ২৫ বছর, অনেকে আবার ৩০ বছরের জন্যও নেন। প্রশ্ন হল, যদি বিবাহবিচ্ছেদ হয়ে যায় বা এমন কোনও রোগ হল, যা পঙ্গুত্বের দিকে ঠেলে দিল, কো-বরোয়ারের মৃত্যুও হতে পারে। তখন কী হবে?
* দু'জনেরই টার্ম পলিসি বা জীবন বিমা আবশ্যিক
স্বামী ও স্ত্রী একসঙ্গে গৃহঋণ নিলে সুদের হার, ঋণের এলিজিবিলিটি-সহ একাধিক সুবিধা মেলে। আবার আয়করেও ৮০সি ধারায় ছাড় মেলে। একসঙ্গে ঋণ পরিশোধ করতেও সুবিধা হয়। তবে একসঙ্গে বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে নিজেদের সুরক্ষিত করুন তারপর ঋণের আবেদনের চিন্তা করুন। তাঁর কথায়, 'প্রটেক্ট ফার্স্ট অ্যান্ড বরো।' যদি দম্পতি দু'জনেই একসঙ্গে ইএমাই দেন, তাহলে দু'জনেরই টার্ম পলিসি বা জীবন বিমা কিন্তু একান্ত আবশ্যিক। সেই টার্ম পলিসি যেন অন্তত কোনও একজনের বকেয়া ঋণের পরিমাণের সমান হয়। বরং বেশি হওয়াই ভাল। যদি দম্পতির মধ্যে স্বামী অথবা স্ত্রী, একজন এএমআই দেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ফুল টার্ম ইনসিওরেন্স পলিসি অবশ্যই দরকার।
* একটি জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড
পারিবারিক স্বাস্থ্যবিমার পাশাপাশি অল্প পরিমাণে ক্রিটিক্যাল ইলনেস বা পার্সোনাল অ্যাকসিডেন্ট পলিসি রাখুন, যাতে হঠাৎ আয় বন্ধ হয়ে গেলে তার মোকাবিলা করা যায়। জীবিকা ও ইএমআই মিলিয়ে অন্তত ছয় মাস থেকে এক বছরের খরচ সামলানোর মতো একটি জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড গড়ে তুলুন। আর সুরক্ষার জন্য সাধারণ ‘লেভেল-টার্ম পলিসি’ নিন, ব্যাঙ্ক বা ঋণদাতার দেওয়া বান্ডল পলিসি নয়। এতে সুবিধা হবে, রিফাইন্যান্স করলে বা ঋণ পরিবর্তন করলেও কভারেজ একই থাকবে।
* দম্পতির ডিভোর্স হলে কী হবে?
এছাড়াও বাড়তি সুরক্ষার জন্য স্বামীর টার্ম পলিসি বিবাহিত নারীদের সম্পত্তি আইন, ১৮৭৪ (MWPA)-এর আওতায় নেওয়ার কথা ভাবতে পারেন। এতে স্ত্রী অথবা সন্তানের নামে একটি ট্রাস্ট তৈরি হয়, ফলে ভবিষ্যতে ঋণদাতা বা অন্য কোনও পাওনাদার সেই বিমার টাকা ছুঁতেও পারবে না। তবে সুবিধাভোগীর নাম বাছাই করার সময় সতর্ক থাকতে হবে, কারণ সাধারণত তাঁদের সম্মতি ছাড়া পরে আর পরিবর্তন করা যায় না, এমনকী যদি দম্পতির ডিভোর্স হয়ে যায়,তাতেও।
* ইএমাই পরিশোধ করুন জয়েন্ট অ্যাকাউন্ট থেকে
সর্বদা লোন নেওয়ার সময় স্বামী ও স্ত্রী মালিকানা আর ঋণ পরিশোধের অনুপাত স্পষ্ট রাখুন। কর সুবিধা যে অনুপাতে নিতে চান, সেই অনুপাতে স্বামী-স্ত্রী দুজনই সহ-মালিক ও সহ-ঋণগ্রহীতা হলে ভাল। স্বচ্ছতার জন্য ইএমআই পরিশোধ করুন জয়েন্ট অ্যাকাউন্ট থেকে। লোন আর প্রপার্টিতে নোমিনেশন আপডেট রাখুন এবং উত্তরাধিকারের ঝামেলা এড়াতে সহজ উইল তৈরি করুন। মনে রাখবেন, সম্পর্কের পরিবর্তন হোক বা অসুস্থতা আসুক, ব্যাঙ্ক সহ ঋণগ্রহীতাদের ‘jointly and severally liable’ ধরে, মানে যে কোনও একজনকে পুরো ইএমআি দিতে বলা হতে পারে। বাস্তবে অনেক সময় ঋণ এক জনের নামে ট্রান্সফার করা যায় (যোগ্যতার ভিত্তিতে), বা সম্পত্তি বিক্রি করে ঋণ মেটানো হয়। চিকিৎসাজনিত বা আয়ের সমস্যার সময়ে দেরি না করে শুরুতেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে মোরাটোরিয়াম বা ঋণের মেয়াদ বাড়ানোর মতো বিকল্প খুঁজে নেওয়াই বুদ্ধিমানের।
অনেক সময় ব্যাঙ্কগুলি মহিলাদের তুলনামূলক কম সুদে হোম লোন বা গৃহঋণ অফার করে। সাধারণত বার্ষিক এক শতাংশ কম হয় সুদের হার। যদিও এ ক্ষেত্রে যদি সম্পত্তি স্ত্রীর নামে থাকে এবং তিনি আর্থিকভাবে স্বামীর উপর নির্ভরশীল হন, তাহলে ওই সম্পত্তি থেকে পাওয়া ভাড়ার আয়, আয় করের হিসেবে স্বামীর আয়ের সঙ্গে যোগ হয়ে কর ধার্য হবে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?