রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি। শুধুই তিনিই টার্গেট নন, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে পুলিশকেও। পুলিশকে হুমকি দিয়ে শূন্যে একাধিকবার গুলি চালিয়েছে এক যুবক। যে কীর্তির পর কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, মথুরা জেলার নাগলা হরদয়াল গ্রামের বাসিন্দা সুনীত ওরফে গাথুয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিজের বাড়িতেই বন্দুক নিয়ে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁর। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। অবশেষে পুলিশকেই টার্গেট করেন ওই যুবক।
বাড়ির সামনে যখন পুলিশ বাহিনী দাঁড়িয়ে, সেই সময় ছাদে উঠে খালি গায়ে উঠে পড়েন যুবক। হাতে ছিল বন্দুক। সেই বন্দুক উঁচিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর হুমকি দেন। বারবার পুলিশের তরফে যুবককে আত্মসমর্পণ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারপরেও পুলিশকে ভয় দেখাতে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়েন ওই যুবক।
টানা দু'-আড়াই ঘণ্টা এই কীর্তির পর যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, জমি বিবাদকে কেন্দ্র করেই যুবক উন্মত্ত হয়ে উঠেছিল। বিশেষত জমি সংক্রান্ত ঝামেলাটি হয়েছিল তাঁর কাকার সঙ্গে। সেই ঝামেলার জেরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও অভিযোগ জানাতে লখনউয়ে গিয়েছিলেন যুবক। কিন্তু সমস্যার সমাধান হয়নি।
পুলিশ আধিকারিক সুরেশ চন্দ্র জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকির ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যুবক মাদকাসক্ত বলেই জানা গেছে। তিনি মথুরার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দুকটিও হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে জিজ্ঞাসাবাদ চলছে।'
প্রসঙ্গত, গত মাসেই জমি বিবাদকে কেন্দ্র একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। সেবার মা-ছেলের বিবাদ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, মা-কে খুন করে মাটিতে পুঁতে দিল ছেলে। শুধু তাই নয়, ঘরের ঠিক পাশের গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। পরিস্থিতি দেখে হতবাক গ্রামবাসীরা। কেউ বুঝতেই পারছেন না, কী ঘটে গেল।
ঘটনাটী ঘটেছে মহারাষ্ট্রের লাতুরে। শনিবারেই সামনে আসে গোটা ঘটনা। জানা গিয়েছে ৪৫ বছরের ছেলে বাবান ঘুতে, ৭০ বছর বয়সী মা লক্ষ্মীবতী ঘুগেকে খুন করে, নিজে আত্মহত্যা করেছেন। সূত্রের খবর তেমনটাই। রেনাপুর তালুকের সাংভি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মূলত একটি জমিকে কেন্দ্র করেই বিবাদ মা-ছেলের। ছেলে দীর্ঘদিন ধরেই তাঁর মা-কে ওই জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছিলেন। দাবি ছিল, ভাল দামে ওই জমি বিক্রির সুযোগ রয়েছে। এতে পরিবারের কাছে একসঙ্গে মোটা অঙ্কের টাকা আসবে। যদিও মা কোনওভাবেই জমি বিক্রির সিদ্ধান্তে রাজি ছিলেন না। মাঝে মাঝেই এই বিষয়কে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে বিবাদ চলত। এক একদিন বিবাদ অন্য মাত্রা পেত বলেও জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
জানা যায়, ঘটনার দিনেও দু’ জনের মধ্যে ঝামেলা হয়। যদিও গ্রামবাসীরা প্রথমে কিছু বুঝতে পারেননি। আচমকা গ্রাম থেকে লক্ষ্মীবাঈ নিখোঁজ হয়ে যান। লক্ষ্মীবাঈয়ের হঠাৎ নিখোঁজ হওয়ায় গ্রামবাসীরা ভীতসন্ত্রস্ত হয়ে তাকে খুঁজতে শুরু করেন। তার আগে পর্যন্ত কেউ ঘূণাক্ষরেও জানতেন না, কী হতে চলেছে। গ্রামবাসীরা হঠাত লক্ষ করেন, আখ ক্ষেতে নতুন করে মাটি নষ্ট হওয়ার দাগ। সন্দেহ বাড়তেই ওই জায়গার মাটি খুঁড়তেই দেখা যায়, মাটির নীচে লক্ষ্মীবাঈয়ের দেহ।
পুলিশ জানিয়েছে যে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই বাবান তাঁর বাড়ির কাছে একটি গাছে ঝুলে আত্মহত্যা করেন । প্রাথমিকভাবে ধারণা, সম্ভবত অপরাধবোধ, গ্রেপ্তারের ভয়, অথবা মানসিকভাবে ভেঙে পড়ার কারণেই মা-কে খুন করার পরে, নিজের জীবনও শেষ করে দেন ছেলে।
রেনাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, উভয় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরে মা ও ছেলেকে একই চিতায় দাহ করা হয়। ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। তবে কেবল জমি নিয়ে বিবাদকে ঘিরে মা-কে খুন করে দিয়েছে ছেলে, ভাবতেও পারছেন না গ্রামবাসীরা। লক্ষ্মীবাঈইয়ের দেহ উদ্ধার এবং ঠিক তার পরেই ছেলের দেহ উদ্ধার। দুই ঘটনায় শোকে কাতর পাড়া -পড়শিরা। কেউ মানতেই পারছেন না এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে তাঁদের গ্রামেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?