শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ২২ সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের দাম কমছে? জেনে নিন

রজিত দাস | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ৩ সেপ্টেম্বর কাউন্সিলের সভায় জিএসটি সংস্কার অনুমোদন করা হয়েছে। ১২ শতাংশ এবং ২৮ ন জিএসটি স্ল্যাব বাতিল করা হয়েছে। বর্তমানে জিএসটি কর-কাঠামোয় মাত্র দু'টি স্ল্যাব রয়েছে- ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। খাদ্যদ্রব্য থেকে শুরু করে পোশাক, গাড়ি, এয়ার কন্ডিশনার এবং টেলিভিশন সবকিছুর উপর জিএসটি হার কমানো হয়েছে, যা ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

নতুন জিএসটি সংস্কারের কারণে, ২২ সেপ্টেম্বর থেকে বেশিরভাগ সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে। খাদ্য ও পানীয় থেকে শুরু করে প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমছে। আম আদমির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে।  রান্নার গ্যাসের দাম বাড়ছে নাকি কমছে তা জানতে আগ্রহী সাধারণ মানুষ। এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক, এলপিজির উপর কত জিএসটি নেওয়া হবে।

বর্তমানে কত জিএসটি নেওয়া হয়?
সরকার রান্নার গ্যাস সিলিন্ডার এবং বাণিজ্যিক সিলিন্ডারের উপর বিভিন্ন হারে জিএসটি আরোপ করেছে। বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ৫ শতাংশ জিএসটি নেওয়া হয় এবং বাণিজ্যিক সিলিন্ডারে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হয়। জিএসটি কাউন্সিল এলপিজি সিলিন্ডারের উপর জিএসটি হারে কোনও পরিবর্তন ঘোষণা করেনি, যার অর্থ এলপিজির জিএসটি কমানো কমছে না।

বাণিজ্যিক সিলিন্ডারের উপর ১৮ শতাংশ জিএসটি কেন?
২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর, রান্নার গ্যাস এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে। এই দামগুলিতে কোনও পরিবর্তন হবে না। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের উপর ১৮ শতাংশ জিএসটি কার্যকর করা হয়েছে কারণ এই সিলিন্ডারগুলি ব্যবসায়িক উদ্দেশ্যে, যেমন হোটেল এবং রেস্তোরাঁয় ব্যবহার করা হয়।

এই পণ্যগুলি সস্তা হচ্ছে
লক্ষ্যনীয় যে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের সভায় বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্ত ২০১৭ সালে জিএসটি বাস্তবায়নের পর থেকে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত। কাউন্সিল নিত্যপ্রয়োজনীয় পণ্য (এফএমসিজি) এবং স্বাস্থ্যসেবা পণ্য থেকে শুরু করে শিক্ষামূলক উপকরণ, ইলেকট্রনিক পণ্য, কৃষি সরঞ্জাম, বিমা এবং অটোমোবাইল-সহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের উপর জিএসটি হার কমিয়েছে।

শুধুমাত্র তামাকের মতো ক্ষতিকারক পণ্যের উপর জিএসটি হার ৪০ শতাংশ করার ঘোষণা করা হয়েছিল। এবার, ঠাণ্ডা পানীয়কেও সর্বোচ্চ জিএসটি হারের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলাসবহূল গাড়ির উপরও জিএসটি হারও ৪০ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন- পুজোর আগেই সুখের খবর, এই তিনটি ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা পাবেন বাম্পার সুদ


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া