রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শনিবার ইউরোপের একাধিক নামী বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সিস্টেমে ভয়াবহ সাইবার আক্রমণের জেরে বিপর্যয় নেমে আসে। লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে হাজার হাজার যাত্রীর যাত্রাপথে দেরি ও বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
প্রভাবিত সিস্টেমগুলির দায়িত্বে থাকা কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, সাইবার আক্রমণের জেরে তাদের পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থার তরফে বলা হয়, সমস্যা সমাধানে জোরকদমে কাজ চলছে, তবে পুরোপুরি ঠিক হতে কিছুটা সময় লাগবে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর যাত্রীদের সতর্ক করে বলেছে, প্রস্থানের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে। কর্তৃপক্ষ জানিয়েছে, চেক-ইন প্রক্রিয়ায় প্রযুক্তিগত ত্রুটি থাকায় শনিবার যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে পারেন।
আরও পড়ুন: এবার মোবাইল অ্যাপে আধার আপডেট, কবে থেকে শুরু হবে এই সুবিধা
ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, স্বয়ংক্রিয় চেক-ইন ও বোর্ডিং সেবা অচল হয়ে পড়েছে। ফলে বিমানকর্মীদের হাতে-কলমে প্রক্রিয়া চালাতে হচ্ছে, যা পুরো ফ্লাইট সূচিতে বড়সড় প্রভাব ফেলছে। যাত্রীদের বলা হয়েছে, যাত্রার আগে এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে টিকিট ও ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে।
বার্লিন বিমানবন্দরও নিজেদের ওয়েবসাইটে একটি ব্যানারের মাধ্যমে জানিয়েছে, চেক-ইনে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। বিবৃতিতে বলা হয় “ইউরোপজুড়ে সিস্টেম পরিচালনাকারী একটি সংস্থায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় বেড়েছে। দ্রুত সমাধান খোঁজা হচ্ছে।”
যদিও ইউরোপজুড়ে এই সমস্যার প্রভাব দেখা দিয়েছে তবে পোল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্রিশতোফ গাভকভস্কি শনিবার জানিয়েছেন, পোল্যান্ডের বিমানবন্দরগুলোতে আপাতত কোনও হামলার চিহ্ন নেই। পাশাপাশি জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্রাঙ্কফুর্ট জানিয়েছে, তাদের কার্যক্রম একেবারেই স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, সেখানে কোনও প্রভাব পড়েনি। একইভাবে সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরও জানিয়েছে, তাদের কার্যক্রম সম্পূর্ণ অক্ষত রয়েছে।
শনিবারের এই ঘটনার কারণে শুধুমাত্র লন্ডন, ব্রাসেলস ও বার্লিন নয়, ইউরোপের আরও কয়েকটি বিমানবন্দরে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। কোথাও দীর্ঘ লাইনে অপেক্ষা, কোথাও ফ্লাইট বাতিল। সব মিলিয়ে যাত্রীদের পরিকল্পনা ভেস্তে যায়। বিশেষজ্ঞদের মতে, যাত্রীসেবায় প্রযুক্তিনির্ভরতা যত বাড়ছে, সাইবার নিরাপত্তার গুরুত্বও ততই বেড়ে চলেছে। বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা (এয়ারলাইন্স) এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।
ইউরোপের সম্মিলিত বিমান চলাচল নিরাপত্তা সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে, এই বিঘ্নের কারণে বিমান সংস্থাগুলোকে স্থানীয় সময় শনিবার ভোর ৪টা থেকে রবিবার রাত ২টার মধ্যে বিমানবন্দরে তাদের অর্ধেক ফ্লাইট সময়সূচী বাতিল করতে বলা হয়েছে।
লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর ইতিমধ্যে যাত্রীদের ফোন নাম্বারে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের ব্যাপারটি অবহিত করেছে। ইউরোপের সব বড় বিমানবন্দর অবশ্য এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক আছে। ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন, সেবাদানকারী প্রতিষ্ঠান সমস্যা সমাধানে কাজ করছে। ইন্টারনেট পরিষেবা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা প্রদান করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?