বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রশাসনের ভিসা ফি নিয়ে নয়া ঘোষণার পর, নিজেদের এইচ-১বি ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্র ছেড়ে না যাওয়ার পরামর্শ দিল মাইক্রোসফট, জেপি মরগ্যান এবং অ্যামাজন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গিয়েছে, একাধিক আইটি সংস্থা মার্কিন মুলুকে তাদের কর্মীদের বিশেষ চিঠি পাঠিয়েছে। অ্যামাজনের তরফে কর্মীদের এক অভ্যন্তরীণ চিঠি পাঠিয়ে বলা হয়েছে, সমস্ত এইচ-১বি এবং এইচ-৪ ভিসাধারী কর্মীদের ২১ সেপ্টেম্বর রাত ১২টার (ইস্টার্ন টাইম) মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে হবে। সেদিনই কার্যকর হবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ। উল্লেখ্য, এইচ-৪ ভিসাধারীরা হচ্ছেন এইচ-১বি ভিসাধারী ব্যক্তিদের স্বামী/স্ত্রী এবং অবিবাহিত সন্তানরা। অন্যদিকে, মাইক্রোসফট তাদের কর্মীদের ই-মেল পাঠিয়ে তাতে জানিয়েছে, এইচ-১বি ভিসাধারীরা যেন ‘অদূর ভবিষ্যৎ’ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যেই থাকেন।
একই সঙ্গে, এইচ-৪ ভিসাধারীদেরও যুক্তরাষ্ট্রে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, রবিবার সময়সীমা শেষ হওয়ার আগেই সমস্ত এইচ-১বি এবং এইচ-৪ ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রে ফিরে আসতে হবে। জেপি মরগ্যানের কর্মীদের পাঠানো এক ই-মেইলে বলা হয়েছে, ‘যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন, তারা যুক্তরাষ্ট্রেই থাকুন এবং সরকার নতুন ভ্রমণ নির্দেশিকা না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলুন।’ ই-মেইলটি পাঠিয়েছে ওগলট্রি ডিকিনস, যারা মার্কিন বিনিয়োগ ব্যাঙ্কটির জন্য ভিসা আবেদন সংক্রান্ত কাজ করে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ সুবিধাভোগী সংস্থা হিসেবে উঠে এল টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS)। ফেডারেল তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অ্যামাজনের পরেই রয়েছে এই ভারতীয় আইটি জায়ান্ট।
মার্কিন নাগরিকত্ব ও ইমিগ্রেশন পরিষেবার তথ্য অনুসারে, ২০২৫ সালের জুন পর্যন্ত অ্যামাজনের কর্মরত ১০,০৪৪ জনের জন্য এইচ-১বি ভিসা অনুমোদিত হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা টিসিএস পেয়েছে ৫,৫০৫ ভিসা। শীর্ষ সুবিধাভোগীদের মধ্যে আরও রয়েছে মাইক্রোসফট (৫১৮৯), মেটা (৫১২৩), অ্যাপল (৪২০২), গুগল (৪১৮১), ডেলয়েট (২৩৫৩), ইনফোসিস (২০০৪), উইপ্রো (১৫২৩) এবং টেক মাহিন্দ্রা আমেরিকাস (৯৫১)। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি বড় ঘোষণা করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় আইটি ও পেশাদার কর্মীদের উপর গভীর প্রভাব ফেলতে পারে। নতুন নিয়মে প্রতি এইচ-১বি ভিসার জন্য বার্ষিক ১ লক্ষ মার্কিন ডলার ফি ধার্য করা হয়েছে। প্রশাসনের দাবি, এর মাধ্যমে ভিসা প্রোগ্রামের ‘অপব্যবহার’ রোধ করা হবে।
গত জুলাই মাসে জানানো হয়েছিল যে, ২০২৬ অর্থবছরের জন্য নির্ধারিত ৬৫,০০০ নিয়মিত এইচ-১বি ভিসা ও ২০,০০০ ‘মাস্টার্স ক্যাপ’ কোটা পূর্ণ হয়ে গিয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রোক্লেমেশনে স্বাক্ষর করেন। এতে বলা হয়, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর থেকে কার্যকরী এই নির্দেশ অনুসারে, যে কোনও এইচ-১বি ভিসার আবেদনের সঙ্গে বা পরিপূরক হিসেবে ১ লক্ষ মার্কিন ডলার ফি না থাকলে সেই কর্মীদের প্রবেশ সীমিত করা হবে। এটি কার্যকর থাকবে ১২ মাস, যদি না মেয়াদ বাড়ানো হয়। প্রোক্লেমেশনে আরও বলা হয়, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) ক্ষেত্রে বিদেশি কর্মীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছে। ১.২ মিলিয়ন থেকে তা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২.৫ মিলিয়নে।
অথচ একই সময়ে STEM চাকরির সামগ্রিক বৃদ্ধি হয়েছে মাত্র ৪৪.৫ শতাংশ। কম্পিউটার ও গণিত বিষয়ক পেশায় বিদেশি কর্মীর অংশীদারিত্ব ২০০০ সালে ১৭.৭ শতাংশ থেকে বেড়ে ২০১৯ সালে দাঁড়িয়েছে ২৬.১ শতাংশে। ট্রাম্প প্রশাসনের দাবি, এর প্রধান কারণ হল এইচ-১বি ভিসার অপব্যবহার। প্রোক্লেমেশনে আরও অভিযোগ করা হয়, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ব্যাপকভাবে এইচ-১বি ব্যবস্থার অপব্যবহার করেছে, যার ফলে মার্কিন কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০০৩ অর্থবছরে যেখানে আইটি কর্মীরা এইচ-১বি ভিসার ৩২ শতাংশ ব্যবহার করত, সেখানে গত পাঁচ অর্থবছরে সেই গড় দাঁড়িয়েছে ৬৫ শতাংশেরও বেশি। পাশাপাশি, এইচ-১বি ভিসার অন্যতম বৃহৎ ব্যবহারকারী সংস্থাগুলি ধারাবাহিকভাবে আইটি আউটসোর্সিং কোম্পানি হয়ে উঠেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?