সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ০৭Soma Majumder
রাত পোহালেই মহালয়া। রবিবার ২১ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে। বাঙালির কাছে মহালয়া মানেই দুর্গাপুজোর শুরু। এখন তো প্রায় সব বড় পুজোর উদ্বোধন মহালয়াতেই হয়ে যায়। সঙ্গে শুরু হয়ে যায় ঠাকুর দেখার পালাও। এককথায় বাঙালির কাছে আসন্ন উৎসবের আগমনীর সুর নিয়ে আসে মহালয়া।
বিভিন্ন প্রেক্ষাপটে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। মহালয়া কি শুভ না অশুভ, এই নিয়েও মতপার্থক্য বিস্তর। সাধারণত অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের তর্পণ প্রদান করা হয়। মর্ত্য এই দিনে পূর্বপুরুষেরা আশীর্বাদ করতে আসেন বলে মনে করা হয়। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সন্ধিক্ষণই মহালয় হিসাবে চিহ্নিত। মহালয়া অর্থাৎ মহান যে আলয়, এই কথাটির ব্যাখ্যা নানা ভাবে করেছেন শাস্ত্র বিশেষজ্ঞরা। হিন্দু রীতি অনুসারে মহালয়া হল—প্রয়াত তথা শ্রদ্ধেয় প্রিয় পূর্বপুরুষদের জলদান বা তর্পণ করার সবচেয়ে ভাল তিথি।
আরও পড়ুনঃ মহালয়ায় ৪ রাশির সোনায় মুড়বে ভাগ্য! পুজোর আগেই কেরিয়ারে সুখবর, ফুলেফেঁপে উঠবে সম্পত্তি-টাকাপয়সা
শাস্ত্র অনুসারে এই দিনের সঙ্গে দুর্গাপুজোর কোনও সম্পর্ক নেই। বাঙালির কাছে মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে। আবার এদিনই দেবীর দুর্গার চক্ষুদান হয়। পুরাণ থেকে মহাভারত নিয়ে রয়েছে নানা কাহিনি। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিন বেশ কিছু কাজ করা উচিত নয়। তাহলেই জীবনে আসতে পারে ঘোর বিপদ। আবার কিছু বিশেষ টোটকা মানলে সদয় হয় ভাগ্য। তাহলে মহালয়ার অমবস্যায় কী করা উচিত আর কী করা উচিত নয় জেনে নিন।
মহালয়ার দিন কী কী কাজ করা উচিত নয়
• কথিত রয়েছে, এই দিন ভুল করেও চুল-দাড়ি এবং নখ কাটতে নেই।
• মহালয়ায় কাউকে ধার না দেওয়ার চেষ্টা করবেন।
• বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ না করাই উচিত।
• বাড়ি, গাড়ি কিংবা অন্য কিছু নতুন কেনার প্রয়োজন থাকলে আজকের দিনে না কেনাই উচিত।
• বাড়িতে কোনও দরিদ্র ব্যক্তি এলে এই দিন একেবারেই খালি হাতে ফেরানো উচিত নয়।

মহালয়ার দিন কী কী করলে শুভ ফল পাওয়া যায়
*বাড়িতে ৫ কিংবা ৭ জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারেন।
*শিশুদের নিমন্ত্রণ করে খাওয়ালেও শুভ ফল পাওয়া যায়।
*যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়।
*পূর্বপুরুষদের উদ্দেশে একটি তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে। অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এইভাবে তর্পণ করে থাকেন।
*কোনও অসহায় মানুষকে তাঁর প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন।
*মহালয়ার দিন বাড়িতে নিরামিষ খাবার খাওয়া উচিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?