শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৪১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েক মাসে বহু বাণিজ্যিক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট সুদের হার কমিয়েছে। সাধারণ গ্রাহক যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনই সিনিয়র সিটিজেনরাও আগের মতো আকর্ষণীয় রিটার্ন পাচ্ছেন না। তবে এর মধ্যেও কিছু ছোট ফাইন্যান্স ব্যাঙ্ক এখনও তুলনামূলক বেশি সুদ দিচ্ছে। সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী, সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৮.৪% পর্যন্ত সুদ পেতে পারেন। তবে এই সুযোগ সর্বাধিক ৩ কোটি টাকা পর্যন্ত জমায় প্রযোজ্য।
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৫ বছরের এফডিতে সর্বোচ্চ ৮.৪% সুদ দিচ্ছে। হার কার্যকর হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
২ থেকে ৩ বছরের এফডিতে ৮.১৫% সুদ পাওয়া যাচ্ছে। হার কার্যকর হয়েছে ২৫ জুলাই ২০২৫ থেকে।
জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
২ থেকে ৩ বছর ও ৫ বছরের এফডিতে ৮% সুদ দিচ্ছে। হার কার্যকর হয়েছে ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
১৮ মাস থেকে ২৪ মাসের এফডিতে ৭.৮% সুদ দিচ্ছে। হার কার্যকর হয়েছে ১৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
আরও পড়ুন: খাবারের টেবিলে প্লাস্টিক! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
ছোট ফাইন্যান্স ব্যাঙ্কে রাখা আমানতও ডিআইসিজিসি-র আওতায় আসে, তবে কেবলমাত্র ৫ লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ এর বেশি টাকার এফডি কোনও কারণে ঝুঁকির মুখে পড়লে ডিআইসিজিসি ক্ষতিপূরণ দেবে না।
অর্থ বিশেষজ্ঞরা তাই পরামর্শ দেন যত বেশি সুদই পাওয়া যাক না কেন, ছোট ফাইন্যান্স ব্যাঙ্ক ৫ লাখ টাকার বেশি রাখা উচিত নয়। তাতে ঝুঁকি সীমিত থাকবে এবং বীমা কভারেজের মধ্যেই নিরাপত্তা মিলবে। এফডি থেকে যে সুদ পাওয়া যায়, তা আয়ের সঙ্গে যোগ হয়ে করযোগ্য হয়। ব্যাঙ্কগুলো নির্দিষ্ট সীমার ওপরে গেলে সুদের উপর টিডিএস কাটে। সাধারণ আমানতকারীদের ক্ষেত্রে, যদি এক অর্থবছরে এফডি থেকে সুদের আয় ৫০,০০০ টাকা ছাড়ায়, তবে ১০% হারে টিডিএস কাটা হয়। সিনিয়র সিটিজেনদের জন্য এই সীমা ১ লাখ টাকা। অর্থাৎ বছরে ১ লাখ টাকার কম সুদ হলে কোনও টিডিএস কাটবে না।
তবে যার করযোগ্য আয় নেই, তাঁরা ফর্ম 15H জমা দিয়ে টিডিএস কাটা এড়াতে পারেন। বর্তমানে নতুন কর ব্যবস্থায় করমুক্ত আয়ের সীমা ১২ লাখ টাকা, আর পুরনো ব্যবস্থায় ৫ লাখ টাকা পর্যন্ত। এই সীমার ভেতরে আয় থাকলে টিডিএস এড়ানো সম্ভব। সুদ কমে গেলেও স্থায়ী ও ঝুঁকিমুক্ত আয়ের জন্য এফডি এখনও সিনিয়র সিটিজেনদের কাছে জনপ্রিয়। পেনশন বা সঞ্চয়ের বাইরে নিয়মিত নগদ প্রবাহের জন্য এটি ভরসার জায়গা। তবে ঝুঁকি ও কর–দুটোই মাথায় রেখে পরিকল্পনা করলে বিনিয়োগ নিরাপদ ও লাভজনক হতে পারে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?