শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বুকে জমে থাকা সব ময়লা হবে সাফ, নিয়মিত এই ৫ খাবার খেলেই ধূমপায়ীদের ফুসফুস থাকবে চাঙ্গা

সোমা মজুমদার | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ২২Soma Majumder

ধূমপান শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর- একথা সকলেরই জানা। দীর্ঘদিন ধূমপান করলে ফুসফুসে টক্সিন জমে যায়, যা ক্রমশ শ্বাসকষ্ট, সিওপিডি, এমনকী ফুসফুসের ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ায়। তবে বিশেষজ্ঞদের মতে. ধূমপান ছেড়ে দিলে শরীর ধীরে ধীরে নিজেকে মেরামত করতে শুরু করে। বিশেষত ফুসফুসের ক্ষতি কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব। আর এই প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে সাহায্য করতে পারে কিছু নির্দিষ্ট খাবার।

১. ব্রকলি ও অন্যান্য ক্রুসিফেরাস সবজিঃ ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি সবজিতে থাকে সালফোরাফেন নামক উপাদান। এটি ফুসফুসে জমে থাকা ক্ষতিকর রাসায়নিক বার করতে সাহায্য করে। নিয়মিত এসব সবজি খেলে ফুসফুসের ডিটক্স প্রক্রিয়া দ্রুত হয়।

২. বিট ও বেদানাঃ এই ফল ও সবজিতে রয়েছে প্রচুর নাইট্রেট, যা রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়ায়। ধূমপায়ীদের ফুসফুস সাধারণত দুর্বল হয়ে পড়ে এবং অক্সিজেন শোষণের ক্ষমতা কমে যায়। বিট বা বেদানা নিয়মিত খেলে শ্বাসপ্রশ্বাসের সমস্যায় উপকার মিলতে পারে।

আরও পড়ুনঃ হু হু করে কমবে রক্তচাপ, দূরে থাকবে হৃদরোগ! ওষুধকেও হার মানাবে ছোট্ট এক গ্লাস এই সবজির রস

৩. গ্রিন টিঃ গ্রিন টিতে প্রচুর ক্যাটেচিন রয়েছে, যা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। এটি ফুসফুসের প্রদাহ কমায় এবং ধূমপানের কারণে তৈরি হওয়া কোষের ক্ষতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত গ্রিন টি পান করলে ফুসফুসের ক্যানসার ও সিওপিডি-র ঝুঁকি কমতে পারে।

৪. আপেল ও সাইট্রাস ফলঃ আপেলে পাওয়া যায় কুয়েরসেটিন, আর সাইট্রাস ফলে থাকে ভিটামিন সি। দুটোই শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ফুসফুসকে সুরক্ষা দেয়। ধূমপান ছেড়ে দেওয়ার পর নিয়মিত আপেল ও সাইট্রাস জাতীয় ফল খেলে ফুসফুসের কার্যক্ষমতা অনেকটা উন্নত হয়।

৫. হলুদঃ হলুদের প্রধান উপাদান কারকিউমিন প্রদাহ কমাতে দারুণ কার্যকর। এটি শুধু শ্বাসনালীর প্রদাহ কমায় না, বরং ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতেও সাহায্য করে। রান্নায় হলুদ ব্যবহার বা দুধের সঙ্গে হলুদ খেলে উপকার মেলে।

বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান ছেড়ে দেওয়া স্বাস্থ্য রক্ষার প্রথম পদক্ষেপ। তবে তার পরেও ফুসফুস পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগে। এই সময় সঠিক খাবার বেছে নেওয়া শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। তবে মনে রাখা জরুরি, খাবার একা ধূমপানের সব ক্ষতি দূর করতে পারবে না। সঠিক জীবনধারা, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং দূষণ এড়িয়ে চলা-সব মিলিয়েই ফুসফুসকে সুস্থ রাখা সম্ভব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া